বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন আমিরের ভাই

আমির খান ও ফয়সাল খান। ছবি : সংগৃহীত
আমির খান ও ফয়সাল খান। ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের ভাই ফয়সাল খান এবার পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানিয়েছেন, এই কঠিন সিদ্ধান্ত তার ব্যক্তিগত আরোগ্য ও নতুন জীবনের পথচলার জন্য জরুরি।

ফয়সাল লিখেছেন, ‘ভারী মন কিন্তু নতুন সাহস নিয়ে জানাতে চাই, আমি পরিবার থেকে সব সম্পর্ক ছিন্ন করেছি। এটি জনসাধারণের জন্য ঘোষণাও বটে। কঠিন হলেও এই পদক্ষেপ আমাকে স্বাধীনতা, মর্যাদা ও আত্ম-আবিষ্কারের পথে এগিয়ে নেবে।’

এর আগেও ভাই আমির ও পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি। পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন, তাকে ‘স্কিজোফ্রেনিক’ বলে মানসিকভাবে অসুস্থ হিসেবে প্রচার করা হয়েছে, এমনকি একসময় আমির নাকি তাকে নিজের মুম্বাইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন।

ফয়সালের ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছে ‘আজকের তারিখ থেকে আমি প্রয়াত বাবা তাহির হুসেন, মা জিনাত তাহির হুসেন কিংবা অন্য কোনো পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্কিত নই। তাদের কোনো সম্পত্তিতে আমার অধিকার থাকবে না, আবার তাদের সম্পত্তি থেকে কোনো দায়ও আমার ওপর বর্তাবে না।’

তবে ফয়সালের অভিযোগ ও ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে আমির খান পরিবার। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে, ‘ফয়সালের মায়ের (জিনাত), বোন নিখাত হেগড়ে ও ভাই আমিরের প্রতি তার আঘাতমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য আমাদের কষ্ট দিয়েছে। পরিবারের সব সিদ্ধান্ত চিকিৎসকদের পরামর্শে, ভালোবাসা ও সহানুভূতির জায়গা থেকে নেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা কখনো চাইনি ব্যক্তিগত বিষয়কে প্রকাশ্যে আনতে। কিন্তু ফয়সালের মন্তব্য আমাদের বাধ্য করেছে।’

উল্লেখ্য, ফয়সাল খান ১৯৯৬ সালে বিক্রম ভাটের মাধোশ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তবে আলোচনায় আসেন ভাই আমিরের সঙ্গে করা মেলা (২০০০) সিনেমায় অভিনয় করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১০

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১১

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১২

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

১৩

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১৪

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১৫

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১৬

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৭

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৮

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৯

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

২০
X