বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১০:৪০ এএম
অনলাইন সংস্করণ

কটাক্ষের শিকার আলিয়া

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। যিনি তার অভিনয় দক্ষতার জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত হলেও সম্প্রতি ভারতের চণ্ডীগড় বিভাগের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর একটি মাদকবিরোধী প্রচারমূলক ভিডিওতে অংশ নিয়ে বেশ বিপাকে পড়েছেন আলিয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মাদকবিরোধী প্রচারমূলক সেই ভিডিওতে আলিয়া বলেন, ‘হ্যালো বন্ধুরা, আজ আমি একটি খুব গুরুতর বিষয় নিয়ে কথা বলতে চাই, মাদকাসক্তি এবং এটি কীভাবে আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য একটি হুমকি হয়ে উঠছে। মাদকবিরোধী এই বিশেষ অভিযানে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে সমর্থন করুন। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন। নিচে দেওয়া লিংক বা কিউ আর কোড স্ক্যান করে আপনারাও একটি ই-প্রতিজ্ঞা নিতে পারেন এবং এনসিবির সঙ্গে যুক্ত হতে পারেন। জয় হিন্দ।’

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাত্রই নেটিজেনরা আলিয়াকে তীব্র আক্রমণ করেছেন। আলিয়া জনসমক্ষে মাদক নিয়ে বলার আগে নিজে যাদের সঙ্গে মেশেন, তাদের বলেছেন কি না, তা নিয়ে প্রশ্ন করেছেন অনেকে। এমন ট্রোলিংয়ের পর মন্তব্য করার অপশন বন্ধ করে দেওয়া হয়। যদিও এনসিবি চণ্ডীগড়ের অন্যান্য পোস্টে মন্তব্যের অপশন চালু ছিল, এই ভিডিওতে তা বন্ধ করে দেওয়া হয় শুধু ট্রোলিংয়ের কারণে। তবে তাতেও নেটিজেনদের থামানো যায়নি। ‘কোট-টুইট’ অপশনের মাধ্যমে অনেকে আলিয়ার ভিডিওকে ‘বিদ্রূপাত্মক’ এবং ‘মজার’ বলে ব্যঙ্গ করেন।

শেষ পর্যন্ত একটা গঠনমূলক সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা থাকলেও আলিয়া ভাটের উপস্থিতি ভিডিওটিকে বিতর্কের মুখে ফেলে দেয়। কারণ, অনেকেই মনে করেন বলিউড এবং মাদক ইস্যু নিয়ে অতীতের বিতর্ক এখনও মানুষের স্মৃতিতে তাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X