কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আলিয়ার কানে আত্মপ্রকাশ, এয়ারপোর্টেই বাজিমাত

আলিয়া ভাট । ছবি: সংগৃহীত
আলিয়া ভাট । ছবি: সংগৃহীত

বলিউডের গাঙ্গু বাই খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ তার প্রথম উপস্থিতির জন্য প্রস্তুত। আর তাকে ঘিরে ভক্তদের উত্তেজনার পারদ চড়ছে আকাশছোঁয়ায়। তবে শুধু কানেই নয়, রেড কার্পেটে পা রাখার আগেই তিনি ফ্যাশনের বাজিমাত করেছেন এয়ারপোর্টেই। এর আগে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে কান উৎসবে যেতে চাননি এই সুন্দরী। তবে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ফের তিনি ছুটছেন কানে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এয়ারপোর্টে তাকে একদম পলিসড এবংতীক্ষ্ণ রূপে দেখা যায়। যেন কোনও আন্তর্জাতিক ম্যাগাজিনের কভারে উঠে আসার জন্য তৈরি আলিয়া । তিনি পরেছিলেন একটি গুচ্চির সাদা ট্যাঙ্ক টপ, যার স্কুপড নেকলাইন আর আইকনিক সবুজ-লাল স্ট্রাইপ ট্রিম ডিজাইন ছিল চোখ ধাঁধানো। এই হাই-ফ্যাশন টপটির দাম প্রায় ৫৯,৪৫২ রুপি।

এই চিজি টপের সঙ্গে অভিনেত্রী বেছে নেন একটি রিল্যাক্সড ব্লু ব্যাগি জিন্স। টপটির উপরেই আলিয়া পরেন একটি ট্যান শেডের ডাবল-ব্রেস্টেড ব্লেজার। বড় ল্যাপেল, বক্সি শোল্ডারসব মিলিয়ে একদম পারফেক্ট প্যারিসিয়ান সফিস্টিকেশন। দেখে মনে হচ্ছিল যেন এয়ারপোর্ট নয়, কোনও ফ্যাশন উইকের র‍্যাম্পে হাঁটছেন তিনি। অ্যাকসেসরিজে আলিয়া ভাট রেখেছেন মিনিমাল অথচ ইনপ্যাক্টফুল এক ছোঁয়া। সোনালি হুপ কানের দুল, গুচ্চির ব্র্যান্ডেড সরু ফ্রেমের রেট্রো সানগ্লাস, আর সঙ্গে ছিল অলিভ রঙের ম্যাক্সি সাইজ গুচ্চি শোল্ডার ব্যাগ, যার দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে। প্রায় ৩,০০,০০০ রুপি।

আর অভিনেত্রী এই লুককে সিল করে দেন একজোড়া নিখুঁত সাদা স্নিকার্স দিয়ে, যেগুলো টপের সঙ্গে ছিল একেবারে ম্যাচিং।

মেকআপে তিনি বেছে নেন ক্লিন এবং মিনিমাল লুক এবং ছোট চুলগুলো সাইড-সুইপ করে স্টাইল করা। রয়েলটি থেকে রেডিক্যাল, ক্যাজুয়াল থেকে ক্যাটওয়াক, আলিয়া ভাট প্রমাণ করে দিলেন, তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ফ্যাশন সচেতন এক ব্যক্তিত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X