বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মের জন্য আলিয়ার সুখবর

অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নাম আলিয়া ভাট। মাত্র ১৯ বছর বয়সে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করে জানান দেন এসেছেন লম্বা সময়ের জন্য। সেদিনের আলিয়া এবার সুখবর দিলেন। জানালেন নতুন প্রজন্মের তরুণ তরুণীদের কাজের সুযোগ করে দিতে চান তিনি। খবর : বলিউড বাবল

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করতে চলেছে আলিয়ার প্রযোজনা সংস্থা ইন্টারনাল সানশাইন প্রোডাকশন। যদিও এই প্রথমবার নয়, এর আগেও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কাজ করেছিল আলিয়ার সংস্থা।

এর আগে বন্যপ্রাণের চোরাশিকার নিয়ে তৈরি একটি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইম ভিডিয়োয়, যার নাম ছিল ‘পোচার’। সিরিজটি প্রযোজনা করেছিল আলিয়ার প্রযোজনা সংস্থা। এবার নবাগতদের নিয়ে নতুন প্ল্যান নিয়ে আসতে চলেছেন আলিয়া।

জানা গেছে, চারজন তরুণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তৈরি হবে নতুন একটি সিরিজ। যার গল্প তৈরি হবে কলেজ ক্যাম্পাসকে ঘিরে। ইতোমধ্যেই প্রাক প্রযোজনা পর্বের কাজ শুরু হয়ে গেছে। এই বছরের শেষের দিকে শুরু হবে শ্যুটিং। হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

তবে শুধু এই সিরিজ নয়, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটের দুটি সিরিজ প্রযোজনা করতে যাচ্ছেন কাপুর বাড়ির বৌ। সেখানেও সুযোগ দেওয়া হবে তরুণদের।

আলিয়া বর্তমানে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। পর্দার এই তারকা জুটি ব্যস্তবে এপ্রিলের ১৪ তারিখ বিয়ের তিন বছর পার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X