বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৪২ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ফের চটলেন আলিয়া

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

বলিউডের তারকা দম্পতি রণবীর-আলিয়ার স্বপ্নের নতুন আশ্রয়, পালি হিলের বুকে মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলোকে ঘিরে নেটদুনিয়ায় এখন তোলপাড়। রাজ কাপুরের কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় গড়ে ওঠা এই প্রাসাদসম বাড়ি নির্মাণে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি আর তিন বছরের দীর্ঘ পরিশ্রম। এরই মধ্যে বাংলোর একটি ভিডিও ভাইরাল হতেই সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। আর সেই আলোচনার ঝড়ে বিরক্ত হয়ে চটে গেলেন আলিয়া ভাট নিজেই।

বাংলো নিয়ে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, ‘আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।’

এরপর তিনি অনুরোধ করে আরও বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।

ঘটনায় অনেক নেটিজেনই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।’ আবার কারও মতে, ‘সব দোষ পাপারাৎজিদের নয়, হয়তো মিডিয়াকে আগেভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X