রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

মেয়েকে কখনো একা ছাড়ব না: আলিয়া ভাট

আলিয়া ভাট। ছবি : সংগৃহীত
আলিয়া ভাট। ছবি : সংগৃহীত

বেশ ভালো সময় পার করছেন বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা আলিয়া ভাট। একদিকে ক্যামেরার সামনে দাপটের সঙ্গে কাজ সামলাচ্ছেন তিনি, অন্যদিকে মা হয়ে কন্যা রাহার শৈশবকে লালন-পালন করছেন পরম ভালোবাসায়। ক্যারিয়ার আর মাতৃত্ব, দুটি জগৎকে একসঙ্গে সামলে আলিয়া যেন হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আলিয়া তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের জীবনধারা নতুন করে সাজিয়েছেন। সন্তান জন্মের পর আলিয়া বেশ কিছুদিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। তবে তার পেশাজীবনের ব্যস্ততা আবার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আলিয়া তার স্বামী রণবীর কাপুরের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন।

এ বিষয়ে আলিয়া বলেন, ‘মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না। রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’ অভিনেত্রীর ভাষ্যে, ‘আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীরাসহ এত লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হতো না।’

এই মুহূর্তে রণবীর ও আলিয়ার দু’জনেই ‘লাভ এন্ড ওয়ার’ ছবিতে অভিনয় করছেন। শুটিং রাতে। তাই দু’জনকেই রাতটা বাইরে কাটাতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X