বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

রণবীর-আলিয়ার আলিসান বাড়িতে গৃহপ্রবেশ 

রণবীর কাপুর ও আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
রণবীর কাপুর ও আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

প্রায় দুই বছরের প্রতীক্ষার অবসান। রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাসভবন অবশেষে প্রস্তুত। বলিউডের এই তারকা দম্পতি এবার দীপাবলিতেই কন্যা রাহাকে নিয়ে করতে চলেছেন গৃহপ্রবেশ। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন নিজেদের জীবনের এই বিশেষ অধ্যায় উদ্‌যাপনের প্রস্তুতিতে ব্যস্ত রণবীর-আলিয়া। তবে গৃহপ্রবেশের আনুষ্ঠানিকতার আগে পাপারাজ্জি ও সংবাদমাধ্যমকে জানিয়ে দিলেন এক বিশেষ বার্তা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রণবীর ও আলিয়ার এই বিলাসবহুল বাংলো যে জমির ওপর তৈরি হয়েছে, তা আগে ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেই জমি উত্তরাধিকার সূত্রে পান ঋষি কাপুর ও নিত কাপুর। ঋষির মৃত্যুর পর সেই জমি পান রণবীর। আর সেই জমির ওপর তৈরি হয়েছে ২৫০ কোটি রুপির বিলাসবহুল বাংলো।

এই ছয়তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি। যার প্রতিটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিংপুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রতিটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০টি করে বড় আকারের রুম। ইন্টেরিয়ারে রয়েছে সাবেকি ছাপ। জানা গিয়েছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।

সোশাল মিডিয়ায় এক বিবৃতি দিয়ে রণবীর ও আলিয়া বলেন, ‘এই দিওয়ালিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাদের পাশে থাকার জন্য। আশা করছি, আগামী দিনেও আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হবো। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা।‘

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১০

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১১

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১২

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৩

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৪

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৫

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৬

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৭

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১৮

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১৯

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

২০
X