রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৬ পিএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মোন্থা’-তে পরিণত হয়েছে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝড়ের প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী ৫ দিন দেশজুড়ে বৃষ্টি হতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশেই ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রথম দিন (সোমবার)

আবহাওয়া অফিস জানায়, সোমবার সন্ধ্যা ৬টা থেকে দেশের সব বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

দ্বিতীয় দিন (মঙ্গলবার)

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। এ সময় তাপমাত্রা আরও কিছুটা কমবে।

তৃতীয় ও চতুর্থ দিন (বুধ ও বৃহস্পতিবার)

আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পঞ্চম দিন (শুক্রবার)

আগামী শুক্রবার বৃষ্টিপাতের প্রবণতা হালকা থেকে মাঝারি থাকবে। কিছু এলাকায়, বিশেষ করে উত্তরাঞ্চলে, মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X