বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

শুধু সাইফ নয়, সোহার বাড়িতেও এসেছিল চোর

সোহা আলি খান ও সাইফ আলি খান। ছবি : সংগৃহীত
সোহা আলি খান ও সাইফ আলি খান। ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারিতে সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাড়িতে ঘটে গিয়েছিল ডাকাতির চেষ্টা। পরিবারকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাত পেলেও, অল্পের জন্য প্রাণে বাঁচেন সাইফ। এরপর থেকেই বাড়ানো হয়েছে তার বাড়ির নিরাপত্তা। কিন্তু এখানেই শেষ নয়, সম্প্রতি সোহা আলি খান প্রকাশ করলেন চমকপ্রদ তথ্য, তার বাড়িতেও একবার চোর ঢুকে পড়েছিল। সৌভাগ্যবশত স্বামী কুণাল খেমুর দ্রুত পদক্ষেপেই রক্ষা পায় পরিবার।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সোহা এ বিষয়ে বলেন, মুম্বাইয়ে আমাদের বাড়িতে চুরি হয়েছিল। ভাইয়ের (সাইফের) নয়, আমার নিজের বাড়িতে চুরি হয়েছিল। কুণাল চোরটিকে ধরে থানায় দিয়ে এসেছিল। চোরটি আমাদের বেডরুমে ছিল। ভোর ৪টা বাজে, আমরা তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। তখন কুণালের হাতে ব্যান্ডেজ ছিল, কারণ একটা ছবির শুটিংয়ের সময় তার আঙুলে চোট লেগেছিল।

তিনি আরও বলেন, কুণাল উঠে গিয়ে দেখতে গেল, শোয়ার ঘরের পর্দা সরাতেই দেখে একটা পূর্ণবয়স্ক লোক ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে সেখানে। কুনাল তখন চোরটিকে লাথি মারে এবং দু’জনেই গিয়ে ব্যালকনিতে পড়ে যায়। আমি তখন পুলিশে ফোন করি। পরে কুণাল ফিরে এসে বলল, ‘আমার মনে হয়, ও মরে গিয়েছে।’ পরে দেখা গেল, সে মরেনি, তবে ব্যাক পেইন হচ্ছিল, কারণ সে ব্যালকনি থেকে নিচে পড়ে গিয়েছিল।

২০০৯ সালে সিনেমার শুটিংয়ের সময় সোহা ও কুনাল প্রথম একে অপরের সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। এরপর ২০১৪ সালে বাগদান সারেন এবং ২০১৫ সালের ২৫ জানুয়ারি এক প্রাইভেট অনুষ্ঠানে বিয়ে করেন তারা। এরপর ২০১৭ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় তাদের কন্যা ইনায়া নাওমি খেমুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X