বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

জাঁকজমকপূর্ণ আয়োজনে শাহরুখপুত্রের অভিষেক

শাহরুখ খান ও তার পরিবার। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও তার পরিবার। ছবি : সংগৃহীত

আজ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। মুক্তির আগে মুম্বাইয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে এক ছাদের নিচে জড়ো হন বলিউডের শীর্ষ তারকারা। খবর : বলিউড হাঙ্গামা

এদিন পুরো খান পরিবার উপস্থিত ছিল। শাহরুখ ও গৌরীর সঙ্গে ছিলেন সুহানা ও আব্রাম। লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন শাহরুখ খান। সেই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন পরিচালক আরিয়ান নিজেই। শুধু বাবাকেই নয়, পরিবারের সদস্যদেরও নিজের ফ্রেমে বন্দি করেন তিনি।

তারকাদের উপস্থিতিতেও ছিল বৈচিত্র্য। হলুদ পোশাকে ঝলমলে লুকে নজর কাড়েন সুহানা, রুপালি পোশাকে অনন্যা পান্ডেও ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নাভেলি নন্দা নব্যা নাভেলি নন্দা গোলাপি পোশাকে ঈশা অম্বানির সঙ্গে পোজ দেন। কাজল-অজয় দেবগণকেও দেখা যায় শাহরুখের সঙ্গে একই ফ্রেমে।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, ফারহান আখতার, মাধুরী দীক্ষিত, অ্যাটলি, অগস্ত্য নন্দা, ভিকি কৌশল, বিজয় বর্মা, খুশি কাপুরসহ আরও অনেকে।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান সিরিজটির কলাকুশলীদের সঙ্গে ছবি তোলেন। ফ্রেমে ছিলেন ববি দেওল, রাজত বেদী ও রাঘব জুয়াল।

তারকাখচিত এই আয়োজনে জমকালো সূচনা হলো আরিয়ান খানের পরিচালনা জীবনের, যা নিয়ে দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X