বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘গদর ২’, ‘কাশ্মির ফাইলস’ বলিউডের জন্য ক্ষতিকর : নাসিরুদ্দিন শাহ

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অভিনয় দিয়ে মন কেড়েছে অসংখ্য ভক্তের। তার অভিনীত অনেক সিনেমায় ব্যবসা সফল হয়েছে। বর্ষীয়ান এই অভিনেতা শুধু যে সিনেমা করেই আলোচিত হয়েছেন এমনটাও না। মাঝে মধ্যে নানা বিষয়ে কথা বলে আলোচনায় এসেছেন তিনি।

এবার সম্প্রতি সময়ের তিন ব্লকবাস্টার সিনেমা নিয়ে কথা বলে আলোচনায় এসেছেন এই অভিনেতা। সিনেমা তিনটি হলো- ‘গদর ২’, ‘দ্য কাশ্মির ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাগুলো বলিউডের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন করেছেন নাসিরুদ্দিন শাহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন এই অভিনেতা। তার এমন মন্তব্যের পর হইচই পড়েছে নেট দুনিয়ায়। নানা রকম মন্তব্য করছে নেটিজেনরা।

সাক্ষাৎকারে বলিউডের সিনেমা নির্মাণের ধারার পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে জনপ্রিয়তা এখন জিঙ্গোইজম দ্বারা চালিত। আপনি যত বেশি জিঙ্গোইস্ট হবেন, তত বেশি জনপ্রিয় হয়ে উঠবেন। কারণ এ ভাবনাই এখন চলছে। দেশকে ভালোবাসা স্পষ্ট নয়, তা ঢাকঢোল পিটিয়ে বলতে হবে। লোকে বুঝতে পারে না যে, তারা যা করছে তা খুব ক্ষতিকারক। এই যেমন, ‘কেরালা স্টোরি’ এবং ‘গদর ২’-এর মতো ছবি, এ ধরনের ছবি এখন মানুষ দেখছে। আমি সেগুলো দেখিনি তবে আমি জানি সেগুলো কী।

এখানেই থামেননি নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘কাশ্মির ফাইলস’র মতো চলচ্চিত্রগুলো এত ব্যাপকভাবে জনপ্রিয় যেখানে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হনসল মেহতা, যারা তাদের সময়ের সত্য ঘটনা চিত্রিত করার চেষ্টা করছেন, তাদের তৈরি করা চলচ্চিত্রগুলো লোক দেখে না। কিন্তু গুরুত্বপূর্ণ যে এই চলচ্চিত্র নির্মাতারা সাহস না হারিয়ে গল্প বলা চালিয়ে যাবেন। ১০০ বছর পর লোক যখন ‘ভিড়’ দেখবে আর ‘গদর ২’ দেখবে, তখন বুঝতে পারবে কোন সিনেমাটি বর্তমান সময়ের সত্যি কথা আসলেই বলেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X