বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে ‘জওয়ান’ দেখবেন ঝন্টু

দেলোয়ার জাহান ঝন্টু ও ‘জওয়ান’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
দেলোয়ার জাহান ঝন্টু ও ‘জওয়ান’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশে মুক্তি পেয়েছে ভারতীয় হিন্দি সিনেমা ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত এই ছবির পাশাপাশি দেশের ১৯ সিনেমা হলে মুক্তি পায় দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ চলচ্চিত্রটি।

হিন্দি ছবি মুক্তি দেওয়া নিয়ে বরাবরই প্রতিবাদ করে আসছেন পরিচালক ঝন্টু। জানিয়েছিলেন, দরকার পড়লে হলের সামনে মশাল আন্দোলন করবেন, তবুও ভারতীয় ছবি মুক্তি দিতে দেবেন না। তার ভাষ্য, হিন্দি চলচ্চিত্র মুক্তি পেলে দেশের সংস্কৃতি নষ্ট হবে।

এদিকে জওয়ান মুক্তিতে দেশের সিনেমা হলগুলোতে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়। অন্যদিকে ‘সুজন মাঝি’ দর্শক পাচ্ছে না বলে জানা গেছে সংবাদমাধ্যমে।

সম্প্রতি দেলোয়ার জাহান ঝন্টুকে প্রশ্ন করা হয়, তিনি ‘জওয়ান’ ছবিটি দেখবেন কিনা? উত্তরে তিনি বলেন, ‘আমি হলে গিয়ে কখনোই দেখব না। ইউটিউবে এলে তারপর দেখব। আমি সব দেশের সিনেমা দেখি। সিনেমা দেখে চলচ্চিত্রকাররা যা শেখেন তা বই থেকেও শেখা যায় না।’

দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস ও নিপুণসহ অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১০

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১১

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১২

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৩

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৪

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৫

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১৬

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৭

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৮

নির্ভরা

১৯

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

২০
X