বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে বিয়ের অনুষ্ঠানে নাচেন না রণবীর কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

ভারতের উদয়পুরে অনুষ্ঠিত শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার জাঁকজমকপূর্ণ বিয়ের আসর ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। নাচ, গান ও আনন্দঘন মুহূর্তের ছবি-ভিডিওতে দেখা গেছে বলিউড তারকাদের উপস্থিতি, যেন বসেছিল তারার মেলা। রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ অনেকে বিয়ের আসরে নেচে মাতিয়েছেন।

তবে এত বিশাল আয়োজনেও দেখা যায়নি রণবীর কাপুরকে। ভিডিও ও ছবি ভাইরাল হতেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে—অন্যান্য তারকারা উপস্থিত, রণবীর নেই কেন?

এ আলোচনার মধ্যে সামনে এসেছে রণবীর কাপুরের ২০১১ সালের সাক্ষাৎকার। সেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তিনি কখনো বিয়েতে নাচবেন না। তিনি বলেন, ‘টাকার জন্য আমি কোনো বিয়েবাড়িতে নাচব না। এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা। আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটি করুক। এটি আমার ব্যক্তিগত পছন্দ। আমি আমার স্টারডম হারাতে চাই না, আবার কাউকে ভাবতেও দিতে চাই না, আমি ধরাছোঁয়ার বাইরে কোনো তারকা।’ খবর : ইন্ডিয়া টুডে

সাক্ষাৎকারে রণবীর আরও বলেন, ‘আমি যে পরিবারে বড় হয়েছি এবং যে মূল্যবোধে বড় হয়েছি, তা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। যারা বিয়েতে পারফর্ম করেন, তাদের প্রতি আমার কোনো বিরূপ মনোভাব নেই।’

এসময় রণবীর কাপুর ব্যাখ্যা করেন, টাকা উপার্জন তার একমাত্র লক্ষ্য নয়। তিনি জানান, কোটি কোটি টাকা আয়ের চাইতে একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত হতে চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X