বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সমালোচনাকে আমি সম্মান করি: সারা আলি খান

সারা আলি খান I ছবি : সংগৃহীত
সারা আলি খান I ছবি : সংগৃহীত

তারকা পরিবারের সন্তান হয়েও সহজ জীবন তার কপালে লেখা ছিল না। আলো ঝলমলে জীবনের পেছনে লুকিয়ে থাকে কষ্টের ছায়া। সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খানের জন্য খ্যাতি যেমন আশীর্বাদ, তেমনই এক কঠিন পরীক্ষার ময়দান। কখনও ট্রোল, কখনও তুলনা, সবই যেন তার নিত্যসঙ্গী। তবু মানসিক যন্ত্রণার এই ঘূর্ণিপাক থেকে নিজেকে দৃঢ়ভাবে সামলে নিতে জানেন এই তারকা কন্যা। সম্প্রতি

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন এই সুন্দরী।

সারা বলিউডে আত্মপ্রকাশ করেন ২০১৮ সালে। তার প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘আতরঙ্গী রে’, ‘জারা হাটকে জারা বাঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। নিজের অভিনইয় দক্ষতার মাধ্যমে বলিউডে নিজের বিশেষ একটি জায়গা তৈরি করেছেন এ অভিনেত্রী।

কিন্তু, তিনি যে পেশায় কর্মরত সেখানে দর্শকের মতামতই শেষ কথা, সেখানে লাগাতার কটাক্ষ সহ্য করাও সহজ নয়।

এ বিষয়ে সারা বলেন, ‘আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তা হলে চারদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।‘

তিনি আরও বলেন, ‘আমি নিজেকে বারবার মনে করাই, আমার কাজের সম্পর্কে সংগঠিত সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটাকে সম্মান করি।‘

তবে কটাক্ষ অনেক সময় মনোবল নষ্ট করে দেয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেই না।‘

তার কথায়, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কে? আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X