বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১০:৫৬ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

আলিয়াকে ঈর্ষা করতেন সারা

আলিয়া ভাট ও সারা আলি খান । ছবি: সংগৃহীত
আলিয়া ভাট ও সারা আলি খান । ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলি ভাট। যিনি খুব কম বয়সেই তার কর্মগুণ দ্বারা জাতীয় পুরস্কার পেয়েছেন। এদিকে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পর ঘরে এসেছে এক ফুটফুটে এক কন্যাসন্তান। দেখে মনে হয় আলিয়া জীবনে সবকিছু পেয়ে গেছেন। অভিনেত্রীর এই কর্মজীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে ঈর্ষা বোধ করতেন সাইফকন্যা সারা আলি খান।

তিনি মনে করেন, মাতৃত্বের সঙ্গে সঙ্গে আলিয়া যেভাবে চারদিক সামলে নিচ্ছেন। তাতে তার জীবনে সব পাওয়া হয়ে গেছে।

পরে যদিও সারার সেই ভুল ভেঙেছে। বুঝতে পেরেছেন সবার মতো আলিয়ার জীবনেও নানা বাধা এসেছে নিশ্চয়ই। আরও মানবিক হয়ে ভাবা উচিত ছিল মনে করেন সারা।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাতে এ বিষয়ে সারা বলেন, ‘আলিয়া যখন জাতীয় পুরস্কার পান, তখন আমার মনে হয়েছিল, ‘আলিয়া তো সব পেয়েই গেছেন। তার একটা বাচ্চাও আছে। জীবনে তো তার সবই পাওয়া হয়ে গেছে।’ কিন্তু এটা তো ঠিক যে আমি জানি না এইসব কিছুর জন্য তাকে কী কী মোকাবিলা করতে হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে আমি তার ব্যাপারে অমানবিক ভাবনা পোষণ করেছি একটা সময়। উনিও নিশ্চয় অনেক বাধা, হতাশার সম্মুখীন হয়ে তারপর আজ এই জায়গায় এসে পৌঁছেছেন। বুঝেছি যে প্রত্যেক মুদ্রার দুটি পিঠ থাকে।’

সারা তাই এখন মনে করেন কারও প্রতি ঈর্ষার মনোভাব রাখার আগে তার পুরো কাহিনি জেনে নেওয়া দরকার। তিনি আরও বলেন, ‘আমরা শুধু সাফল্যটা দেখতে পাই কারণ আমরা শুধু ওটাই দেখতে চাই। ঈর্ষা বোধ করা মানেই অবিবেচকের মতো কাজ সেটা।’

সারাকে সবশেষ দেখা যায় চলতি বছরের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘স্কাইফোর্স সিনেমায়’। যেখানে তিনি অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন। এ ছাড়া এ বছরের ৪ জুলাই মুক্তি পেতে যাচ্ছে অভিনেত্রীর আরও একটি সিনেমা। ছবিটির নাম মেট্রো ইন দিনো। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনুরাগ বসু। সারার পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১০

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১১

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১২

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৩

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৪

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৫

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৬

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৭

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৮

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৯

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

২০
X