বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

আরিয়ান খান। ছবি : সংগৃহীত
আরিয়ান খান। ছবি : সংগৃহীত

নিজের প্রথম সিরিজ দিয়েই বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মুক্তির পর নেটিজেনরা নেটফ্লিক্সের ‘ব্যাডস অব বলিউড’ নিয়ে মুগ্ধ। সিরিজটি বিভিন্ন দেশে ট্রেন্ডিংয়ে রয়েছে, রিলস ও মিম তৈরি হয়েছে এবং ভক্তরা নানা রকম ফ্যান থিওরি গড়ে তুলেছে। মুক্তির পর সিরিজ নিয়ে তুমুল আলোচনার মাঝেও চুপ ছিলেন আরিয়ান। এবার নেটফ্লিক্স ইন্ডিয়ার দেওয়া এক বিবৃতিতে তিনি সিরিজটি নিয়ে কথা বলেছেন। আরিয়ান বলেন, ‘‘যখনই জিনিসগুলো কঠিন হয়ে যেত, আমি জয়রাজের (সিরিজের একটি চরিত্র) কণ্ঠ শোনার মতো মনে করতাম, ‘হারতে আর হার মেনে নিতে অনেক ফারাক আছে’। প্রথমে মনে হয়েছিল এটি অনুপ্রেরণা, কিন্তু পরে বুঝতে পারলাম এটি কেবল ঘুমের অভাব এবং ক্লান্তি। তবু সেই দর্শনই আমাকে চালিয়ে যেতে সাহায্য করত। এখন দেখছি আমার কাজ মানুষকে আনন্দ দিয়েছে, এটি আমার জন্য আবেগপ্রবণ মুহূর্ত।” তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী দর্শকদের ভালোবাসা অসাধারণ ছিল। যা আমার গল্প হিসেবে শুরু হয়েছিল, তা এখন দর্শকদের হয়ে গেছে। নেটফ্লিক্সের কারণে গল্পটি বিশ্বজুড়ে ঘরে ঘরে পৌঁছেছে।’ গৌরী খানের প্রযোজিত সিরিজটিতে অভিনয় করেছেন ববি দেওল, মোনা সিং, মনোজ পাহওয়া, লক্ষ, অন্যা সিং, শাহের বম্বা, গৌতমী কাপুর, রাঘব জুয়ালসহ অনেকে। বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে শাহরুখ খান, আমির খান, সালমান খান, এসএস রাজামৌলী, ইমরান হাশমি, আরশাদ ওয়ারসি প্রমুখকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X