শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখ-আরিয়ানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

শাহরুখ খান ও আরিয়ান খান I ছবি: সংগৃহীত
শাহরুখ খান ও আরিয়ান খান I ছবি: সংগৃহীত

ক্যামেরার সামনে গম্ভীর, নিঃশব্দ এক তরুণ। কিন্তু পর্দার আড়ালের গল্পটা যেন আরও চমকপ্রদ। ‘দ্য ব্যাডস অব বলিউড’ প্রিমিয়ারের এর আলো ঝলমলে মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান ও তার পুত্র আরিয়ান খানকে। সেদিন আবেগে ভেসেছিল অনুরাগীদের মন, যখন আরিয়ান মুখে উচ্চারণ করেছিলেন এক শব্দ—‘পাপা’। অথচ শুটিং সেটে সেই শব্দটি হারিয়ে যায়! শাহরুখ-পুত্রের মুখে ‘বাবা’র বদলে শোনা যায় অন্য সম্বোধন। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শাহরুখ ও আরিয়ানের সম্পর্ক নিয়ে কথা বলেন কোরিয়োগ্রাফার মুদস্সর খান।

তিনিও ‘দ্য ব্যাড্‌স অব বলিউড’-এ কাজ করেছেন। তাই খুব সামনে থেকেই দেখেছেন শাহরুখ ও আরিয়ানকে। তিনি সাক্ষাৎকারে বলেন, সেটে বাবা বলে শাহরুখকে ডাকেন না আরিয়ান। কাজের সেটে নিজের বাবাকে ‘স্যর’ বলে ডাকেন আরিয়ান।

সিরিজে একটি গানের প্রদর্শন নিয়ে শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন আরিয়ান। সঙ্গে ছিলেন মুদস্সর। তার কথায়, ‘শাহরুখ স্যার ভ্যানিটি ভ্যানে ছিলেন। ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ভেতরে যাই। আরিয়ান ধৈর্য ধরে অপেক্ষা করছিল।

শাহরুখ স্যার ফোনে কথা বলে সেরে আমাদের দিকে ফিরলেন। তখন তাকে আরিয়ান ‘স্যার’ বলে সম্বোধন করল এবং বলল ‘স্যার, গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম।’

মুদস্সর খান বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনও ‘বাবা’ শব্দটি ব্যবহার করেন না। পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে ‘স্যার’ বলেই সম্বোধন করেন। আরও বলেন, ‘আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই ‘বাবা’ বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়।’

সম্প্রতি মুক্তি পাওয়া আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহ। সিরিজটি নিয়ে দর্শক ও সমালোচকদের নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X