কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ঘটনাটি এখনো আমাকে অস্বস্তিতে ফেলে: মৌনি রায়

মৌনি রায় I ছবি: সংগৃহীত
মৌনি রায় I ছবি: সংগৃহীত

বলিউডের ঝলমলে আলোর পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা আবারও সামনে আনলেন অভিনেত্রী মৌনি রায়। গ্ল্যামার আর খ্যাতির জগতে প্রবেশের শুরুর দিকেই যে তাকে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল, সেটি জানাতে গিয়ে ভেঙে পড়েন তিনি। মাত্র ২১ বছর বয়সে এক অডিশনের সময় যে অপমানজনক পরিস্থিতির শিকার হয়েছিলেন, সেই স্মৃতি এখনো তাড়া করে বেড়ায় অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটিই জানান দেন মৌনি।

অভিনেত্রী জানান, জানান, তখন তার বয়স ২১ থেকে ২২ বছর। একদিন একটি অডিশনের জন্য তিনি এক অফিসে যান। সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। সেই সময় একটি দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল; যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে টেনে তুলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেন।

এরপরই ঘটে সেই অপ্রত্যাশিত ঘটনাটি। মৌনি জানান, সেখানে উপস্থিত এক ব্যক্তি হঠাৎই তার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি না নিয়েই ঠোঁট চেপে ধরেন, আর রীতিমতো সে কাজটি করে দৃশ্যটি দেখাতে শুরু করেন।

অভিনেত্রী বলেন, ‘কয়েক সেকেন্ডের জন্য বুঝতেই পারিনি, আমার সঙ্গে কী হচ্ছে। আমি কাঁপতে শুরু করি, আর তারপর এক দৌড়ে নিচে নেমে যাই। আমাকে মানসিকভাবে এতটাই আঘাত করেছিল যে, ঘটনাটি অনেকদিন পর্যন্ত আমাকে অস্বস্তিতে ফেলে, এখনো মনে পড়ে।’

যদিও মৌনি সেই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি, তবে সেই অভিজ্ঞতা তার মনে গভীর ছাপ ফেলে গেছে, সেটা প্রকাশ করেছেন।

২০১৮ সালে অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌনীর। এরপর ‘রোমিও আকবর ওয়াল্টার’, ‘মেড ইন চায়না’ এবং ব্লকবাস্টার ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’-তে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X