বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৯ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আসছে মাইকেল

মাইকেল I ছবি: সংগৃহীত
মাইকেল I ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’-এর বহুল প্রতীক্ষিত টিজার। মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের ঝলকেই গোটা দুনিয়া যেন আবারও মগ্ন হয়ে পড়েছে কিংবদন্তির জাদুতে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়, যেন জেগে উঠেছে সেই পুরোনো উন্মাদনা।

অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির পরপরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় টিজারটি।

ভক্তরা বলছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি। নির্মাতা অ্যান্টোইন ফুকোয়ার ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে।

সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, ‘রক্তও কথা বলে’। বলা বাহুল্য, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই।

টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল; তারপরই ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ, ‘আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো...’

এরপর দৃশ্যগুলো দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানের লিস্ট, লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X