বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০২:৫০ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে নামের বানান বদলালেন জ্যাকলিন!

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত।
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত।

বছর দুয়েক ধরে বেশ অস্বস্তিকর সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে আর্থিক জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে তার। এ কারণ গত দুই বছর ধরেই আদালত চত্বরে ঘুরছেন জ্যাকলিন। অপরদিকে বক্স অফিসেও সফলতা পাচ্ছেন না তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নামের বানান বদলে ফেলেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। দেখা যায়, ইংরেজি নামের বানানে যোগ করেছেন একটি অতিরিক্ত ‘ই’। নতুন বানানে তার নামের উচ্চারণ দাঁড়িয়েছে ‘জ্যাকলিয়েন’।

এদিকে প্রশ্ন উঠেছে, তবে কী ভাগ্য ফেরাতে নামের বানান বদলে ফেললেন অভিনেত্রী? কারণ, এর আগেও জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের ওপর ভরসা রেখে সাফল্যের মুখ দেখতে অনেকে তারকায় নামের বানানে পরিবর্তন আনেন।

বলিউড ঘেটে জানা যায়, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং রাজকুমার রাও নামের বানানে পরিবর্তন এনেছিলেন। এমনকী এই তালিকায় রয়েছেন বলিউড তারকা অজয় দেবগনও। এই তারকারা সবাই সাফল্যের মুখ দেখতে নিজেদের নামের বানানে কিছুটা পরিবর্তন এনেছেন। জানা যায়, এদের অনেকেই নামের আগে-পিছে বা মাঝের অক্ষর ফেলে দিয়ে বদলে ফেলেছেন নামের বানান। কুসংস্কার রয়েছে, পরে তাদের নামের সঙ্গে তাল মিলিয়ে বদল এসেছে ভাগ্যেও।

এবার গুটিকয়েক তারকার দেখানো পথেই হাঁটলেন জ্যাকলিন ফার্নান্দেজ! আপাতত তার নামের নতুন বানানটি জ্যাকুলিনের ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে। টুইটারে অবশ্য আগের বানানটিই বহাল তবিয়তে আছে।

এদিকে নামের বানান বদলানোর কারণে নেটিজেনদের কটাক্ষও শুনতে হয়েছে জ্যাকলিনকে। তবে সমালোচানার জবাবে এখনো মুখ খুলতে দেখা যায়নি লঙ্কান সুন্দরীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X