বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্কারে যাচ্ছে অক্ষয়ের সিনেমা

‘মিশন রানিগঞ্জ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘মিশন রানিগঞ্জ’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

অস্কারের চূড়ান্ত বাছাইয়ের জন্য স্বাধীনভাবে ইংরেজি ভাষার বাইরের সিনেমা পাঠাতে পারে যে কোনো দেশ। সেই পদ্ধতিতে নিজস্ব উদ্যোগে অস্কারের মঞ্চে যেতে চূড়ান্ত বাছাইয়ে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

গত ৬ অক্টোবর মুক্তি পেয়েছে ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এ পর্যন্ত ছবিটি আয় করেছে ২৫ কোটি রুপি। বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি এ চলচ্চিত্র। সিনেমার গল্পের জন্য অস্কারে পাঠানোর উদ্যোগ নিয়েছেন নির্মাতারা। ছবিটি অস্কার মঞ্চে যেতে পারলে এটিই হবে অস্কারের যাওয়া অক্ষয়ের প্রথম সিনেমা।

এই সিনেমার মাধ্যমে ১৯৮৯ সালের ১১ নভেম্বর ভারতের রানিগঞ্জের মহাবীর কয়লাখনিতে ঘটা দুর্ঘটনায় যশবন্ত সিং গিলের সাহসিকতা ও বীরত্বের গল্প বড় পর্দায় তুলে ধরেছেন টিনু সুরেশ দেশাই। ইঞ্জিনিয়ার যশবন্ত সিং একা রক্ষা করেছিলেন ৬৫ জন খনিশ্রমিককে।

সিনেমাতে যশবন্তের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। ছবিটির শুটিং হয়েছে রানিগঞ্জ, আসানসোল ও দুর্গাপুরের কয়লাঞ্চলে। এতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১০

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১১

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১২

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৪

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৫

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৬

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

১৭

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

১৮

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

২০
X