মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখকে শুভেচ্ছা জানাতে এসে ফোন হারালেন ১৭ ভক্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিনে তার বাংলো ‘মান্নাত’-এর সামনে প্রতিবছরই ভক্তদের জোয়ার ওঠে। তবে অন্য বছরের তুলনায় এবার হুড়োহুড়ি থামাতে লাঠি চালাতে হয় পুলিশকে। আর এই হুড়োহুড়ির সুযোগে শাহরুখভক্তদের চুরি হয়েছে কমপক্ষে ৩০টি মোবাইল বলে জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস।

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ছিল কিং খানের জন্মদিন। সেদিন প্রথম প্রহর থেকে উৎসবে মাতেন সারা বিশ্বের ভক্তরা। প্রিয় তারকার ৫৮তম জন্মদিন পালন করেছেন নানা আয়োজনে।

জন্মদিন উপলক্ষে মধ্যরাত থেকেই মান্নাতের বাইরে ছিল শাহরুখ ভক্তদের দীর্ঘ লাইন। হাজার হাজার অনুরাগী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকাকে এক ঝলক দেখার উদ্দেশ্যে ভারতের নানাপ্রান্ত থেকে ভিড় জমিয়েছিলেন মান্নাতের বাইরে।

এত ঠেলাঠেলির চাপে ঘটে গেল বিপত্তি। ভক্তদের পকেট থেকে চুরি গেল ৩০টি মোবাইল। পরে ২৩ বছর বয়সী আরবাজ খান যান পুলিশে অভিযোগ জানাতে, তখন জানতে পারেন- আরও ১৬ জন এরই মধ্যে মান্নাতের সামনে থেকে ফোন চুরি যাওয়ার অভিযোগ দায়ের করেছেন। এখন চুরি যাওয়া ফোন উদ্ধারে চলছে অনুসন্ধান।

গত বুধবার মধ্যরাতে অল ব্ল্যাক লুকে ভক্তদের দেখা দেন শাহরুখ। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি-শার্ট, মাথায় কালো টুপি পরে দুই হাত খুলে শাহরুখ দাঁড়ালেন মান্নাতের ব্যালকনিতে। পরের দিনও ভক্তদের সঙ্গে সময় কাটান শাহরুখ। মান্নাতে দর্শন দেওয়ার পাশাপাশি ফ্যান ইভেন্টে অংশ নেন।

হাজার কোটির মাইলফলক পার করা পাঠান, জওয়ানের পর ডিসেম্বরে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘ডানকি’। পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। অবশ্য এর আগে ক্যামিও রোলে সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায় ধরা দেবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X