তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে শাহরুখ খানের ‘ডাঙ্কি’র টিজার

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

জীবনের ৫৮ বসন্ত পার করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল ছিল বলিউড কিং খানের জন্মদিন। জন্মদিনে এই তারকার ভক্তরা তাকে দিয়েছেন অফুরন্ত ভালোবাসা। শুধু ভারতেই নয়—দেশের অনেক ভক্তই প্রিয় তারকার জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন।

তবে দিলওয়ালে শাহরুখ খান জন্মদিনে ভক্তদের ভালোবাসা দু’হাত ভরে নেবেন এমনটা হয় না। ভক্তদের ভালোবাসার জবাব দিলেন প্রতীক্ষিত ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম টিজার দিয়ে। নতুন অবতারে দর্শকদের মন জয় করতে হাজির বাদশা।

১ মিনিট ৪৭ সেকেন্ডের এই টিজার দেখে অনুমান করা যায়, ছবির প্রেক্ষাপট পাঞ্জাবি এবং অভিবাসন। ‘ডাঙ্কি’ যে পুরোপুরি কমেডি ছবি হতে চলেছে, তার ইঙ্গিত পাওয়া গেছে রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায়। সেখানে তরুণ প্রজন্মের মধ্যে উন্নত জীবনের আশায় লন্ডনে যাওয়ার প্রবণতাকে তুলে ধরা হয়েছে। এতে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। হার্ডি চরিত্রটি লন্ডনে যাওয়ার জন্য মরিয়া। বাদশার সঙ্গে এই সফরে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল। বিশেষ চরিত্রে রয়েছেন বোমান ইরানি।

টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, ‘গল্পটা কিছু সাধারণ মানুষের। যারা নিজেদের ইচ্ছা ও স্বপ্নপূরণ করতে চায় ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য এবং সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকার জন্য। সবশেষে নিজের ভিটে-মাটির সঙ্গেও বন্ধুত্বের কথা গল্প বলে এই সিনেমা। মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প বলেছেন রাজকুমার হিরানি। এই জার্নিতে অংশগ্রহণ করা আমার কাছে অনেক সম্মানের। আশা করছি, আপনারাও এই জার্নির সাক্ষী হবেন। ডাঙ্কির প্রথম টিজার আপনাদের জন্য। বিশ্বদরবারে এই সিনেমা মুক্তি পাবে বড়দিনের আবহে।’

টিজারে শাহরুখের লুক দেখে কেউ মিল পেতে পারেন ‘ফ্যান’ সিনেমার লুকের সঙ্গে, কেউ আবার ‘জিরো’র হিরোর লুকের প্রসঙ্গও টানতে পারেন। খুব স্বাভাবিকভাবেই সিনেমাটির চিত্রনাট্যে যে চমক রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। চলতি বছর ডিসেম্বর মাসে ‘ডাঙ্কি’ মুক্তি পাবে ওয়ার্ল্ড ওয়াইড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১০

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১১

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১২

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৩

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৪

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

১৭

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

১৮

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

১৯

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

২০
X