বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৫৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আরাভের বাসায় রাখির সঙ্গে হিরো আলম

রাখি সাওয়ান্ত, হিরো আলম ও আরাভ খান। ছবি : সংগৃহীত
রাখি সাওয়ান্ত, হিরো আলম ও আরাভ খান। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই আরাভ খানের দুবাইয়ের বাসায় বলিউড তারকা রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা গেল বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। এ সময় দুষ্টুমিতে মেতে ওঠেন আরাভ, রাখি ও হিরো আলম। এমনকি হিরো আলমকে রাখির কোল চড়তেও বলেন আরাভ। তাদের সেই ৩ মিনিটের ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন আরাভ খান। ভিডিওটি দেখা গেছে হিরো আলমের ফেসবুক পেজেও।

মঙ্গলবার (২৮ নভেম্বর) পোস্ট হওয়া সেই ভিডিওতে দেখা যায়, আরাভ খান হিরো আলমকে জিজ্ঞাসা করছেন, তুমি কোথাকার হিরো? জবাবে হিরো আলম বলছেন, আমি বাংলাদেশের হিরো। তখন আরাভ বলেন—না, তুমি রাখির হিরো।

রাখি তখন আরাভকে বলেন—সে নয়, তুমি হিরো হবে। আরাভ তাতে অসম্মতি জানিয়ে বলেন—না, আমি প্রোডিউস করব, আর হিরো আলম হিরো হবে।

একপর্যায়ে রাখি হিরো আলমের উদ্দেশে বলেন, হিরো আলম বলিউডের স্টার হবেন। ধানুশকেও পেছেনে ফেলবেন তিনি। তখন আলমের উদ্দেশ্যে আরাভ বলেন, তুমি ভারতের হিরো হবে, রাখি হবে হিরোইন।

এরপরই হিরো আলমকে আরাভ অনুরোধ করেন রাখিকে কোলে তুলে নিতে। কিন্তু আলম তা না করলে আরাভ রাখিকে অনুরোধ করেন হিরো আলমকে কোলে তুলে নিতে।

একপর্যায়ে শেষ হয় তাদের দুষ্টুমি। এরপর আরাভ কিছুটা সিরিয়াস হয়ে বলেন, হিরো আলম নতুন ফিল্ম করবে বলিউডে। যত টাকা লাগে আরাভ খান দেবে। রাখি বলেন, সালমান ভাই দেখো আমি বলিউডে নতুন হিরো লঞ্চ করছি।

এই ভিডিও ফেসবুকে পোস্ট করে আরাভ লিখেছেন, ‘হঠাৎ করে ইন্ডিয়ান বলিউড অ্যাকটর আমার বাসায় যখন হিরো আলমকে দেখিয়ে আমি বললাম এটা আমাদের বাংলাদেশের হিরো তারপর বাকিটা ইতিহাস। জাস্ট ফর ফান’।

অন্যদিকে হিরো আলম তার পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, বলিউডে এবং হিরো আলম রাখি সাওয়ান্তের সঙ্গে মুভি গ্যাংস্টার আরাব খান প্রযোজিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১০

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১১

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১২

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৩

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৫

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৬

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৭

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৮

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৯

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

২০
X