বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজের স্ত্রীকে আবারও বিয়ে করলেন রণিত রায়

রণিত ও নীলম। ছবি : সংগৃহীত
রণিত ও নীলম। ছবি : সংগৃহীত

বলিউড তারকা রণিত রায়। সিরিয়াল থেকে সিনেমা, সবকিছুতেই তার উপস্থিতি। এবার নিজের স্ত্রী নীলম সিংকে আবারও বিয়ে করে আলোচনায় এলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন রণিত। সেখানেই বিয়ের সাজে দেখা গেছে রণিত-নীলমকে। খবর হিন্দুস্তান টাইমসের।

একটি ভিডিওতে এই দম্পতিকে মালা বদল করতে দেখা গেছে। আরেক ভিডিওতে দেখা গেছে শুভ দৃষ্টি বিনিময় করতে। এগুলো কোনো নাটক বা সিনেমার দৃশ্য নয়। বাস্তব জীবনেই আবারও বিয়ে করছেন তারা। জানা গেছে, নিজেদের ২০তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তুলতেই স্ত্রী নীলমকে আবারও বিয়ে করেছেন রণিত রায়। ২০০৩ সালের ২৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী নীলমকে বিয়ে করেন রণিত।

এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘পুরোনো শপথগুলো ফের ঝালিয়ে নিলাম।’ একটি ভিডিওর ক্যাপশনে রণিত রায় লিখেছেন, ‘আমাকে আবারও বিয়ে করবে?’ অন্য ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘দ্বিতীয়বার কেন, হাজারবার বিয়ে করব। ২০তম বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’

অভিনেতা রণিতের এমন ঘটনাকে শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা।

বড় পর্দার মাধ্যমে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন রণিত। ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। ভারতের সনি টেলিভিশনের প্রচারিত ধারাবাহিক ‘আদালত’-এর কে. ডি. পাঠক চরিত্র রূপায়ন করে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন তিনি।

নীলম রণিতের প্রথম স্ত্রী নন। এর আগেও তিনি বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। রণিতের প্রথম স্ত্রী ছিলেন জোহাইনা মুমতাজ খান। সেই সংসারে এক কন্যাসন্তান আছে রণিতের। মেয়ের নাম ওনা। রণিতের কন্যা এবং তার প্রথম স্ত্রী আমেরিকায় থাকেন।

নীলমের সঙ্গে রণিতের প্রেমের বিয়ে। প্রথম দেখাতেই একে-অপরকে ভালোবেসে ফেলেছিলেন তারা। তিন বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন দুজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X