বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্গনাকে গুলি করে মারতে চেয়েছিলেন তার বাবা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে ঠোঁটকাটা হিসেবেও বেশ পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কথা বলেন বেশ বেপরোয়া ভঙ্গিতে। সম্প্রতি নিজের পরিবারের বিষয়ে আরেকটি কথা প্রকাশ করেছেন কঙ্গনা। তাকে নাকি গুলি করে মেরে ফেলতে চেয়েছিলেন তার বাবা। খবর আনন্দবাজার পত্রিকার।

কঙ্গনাকে চিকিৎসক বানাতে চেয়েছিলেন তার বাবা-মা। কিন্তু তাকে আকৃষ্ট করেছিল রুপালি জগৎ। শেষ পর্যন্ত হয়েছেন অভিনেত্রীই। সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনারও করেন তিনি।

এক সাক্ষাৎকারে কঙ্গনা জানান, কৈশোরেই তিনি বাড়িতে জানিয়েছিলেন—চিকিৎসক নয়, মডেলিং পেশায় ক্যারিয়ার গড়তে চান। কিন্তু মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি কঙ্গনার বাবা।

মাধ্যমিক পাসের পর মেডিকেল কোচিং করতে চণ্ডীগড়ে যান কঙ্গনা। কিন্তু কোচিং না করে সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখান তিনি। সেবার বিজয়ীর মুকুট লুফে নেন কঙ্গনা। তখনই সিদ্ধান্ত নেন—ডাক্তারি পড়বেন না, মডেলিং করবেন তিনি।

মেয়ের এমন সিদ্ধান্ত মানতে পারেননি কঙ্গনার বাবা। আশপাশের মানুষ ও সমাজ কী প্রতিক্রিয়া দেখায় সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিনেত্রীর পিতা। তাই কঙ্গনার সিদ্ধান্ত শোনার পর রেগে গিয়ে তিনি বলেছিলেন—আমার বন্দুকটা নিয়ে আয়, ওকে গুলি করে মেরেই ফেলব।

সিনেমার ভুবনে আসার সিদ্ধান্তে কঙ্গনার বাবা তাকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে এরপর থেকে তিনি মেয়ের কোনো দায়িত্ব নেবেন না।

বর্তমানে অভিনেত্রী মনে করেন, তার বাবার নেওয়া সেই পদক্ষেপের কারণেই এখন নিজের পায়ে দাঁড়াতে পেরেছেন তিনি।

মেয়ের এমন সাফল্য প্রথম দিকে বিশ্বাস করতে পারেননি কঙ্গনার বাবা। তবে জাতীয় পুরস্কার পাওয়ার পর মেয়েকে নিয়ে গর্ববোধ করেছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X