বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হলিউডের পথে হাঁটছেন অ্যাটলি

পরিচালক অ্যাটলি কুমার। ছবি : সংগৃহীত
হলিউডের পথে হাঁটছেন অ্যাটলি

ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে তার সময় লেগেছিল আট বছর। এবার বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডের জন্য নিজেকে তৈরি করছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই নির্মাতা।

গত বছর মুক্তিপ্রাপ্ত শাহরুখ খানের অ্যাকশন সিনেমা ‘জওয়ান’র সাফল্যের পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অ্যাটলি। যে সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ হয় তার। এবার বলিউড ছাড়িয়ে হলিউডেও পাড়ি জমানোর ইঙ্গিত দিলেন তিনি।

হলিউডে সিনেমা বানানোর পরিকল্পনা নিয়ে এবিপি নিউজকে অ্যাটলি বলেন, ‘আমি হলিউডের পথে হাঁটছি। বলিউডে পৌঁছাতে আট বছর লেগেছিল আমার, হয়তো আগামী তিন বছরের মধ্যে, দর্শক একটি দুর্দান্ত ঘোষণাসহ সেখানে আমার কিছু দেখতে পাবেন। আমি এটার উপর কাজ করছি। পরিশ্রম করলে সবকিছু সম্ভব, এই নীতিতে আমি বিশ্বাসী। তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে দর্শকদের নতুন কিছু উপহার দিতে চাই আমি।’

গেল বছর ‘জওয়ান’ সিনেমা মুক্তির পর এক সাক্ষাৎকারে অ্যাটলি জানিয়েছিলেন যে, হলিউড থেকে ডাক পেয়েছেন তিনি। অবশেষে সেটিই সত্যি হতে যাচ্ছে। তবে তার জন্য অ্যাটলি ভক্তদের অপেক্ষা করতে হবে তিন বছর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X