রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৩:২৩ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে গিয়ে বিপদে উর্বশী

ফাইল ছবি
ফাইল ছবি

প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে ফ্রান্সে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী। সেখানে যাওয়াটাই যেন কাল হলো উর্বশীর। বিক্ষোভে উত্তাল ফ্রান্সেই আটকে পড়েছেন অভিনেত্রী।

পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় আগে থেকেই উত্তাল ছিল ফ্রান্স। এখনো পর্যন্ত সেখানে কোনো বিপদের সম্মুখীন না হলেও প্রবলভাবে অশান্ত প্যারিসে নিরাপত্তার অভাবে ভুগছেন অভিনেত্রী। উর্বশীর নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারও।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে এই খবর জানান অভিনেত্রী নিজেই।

চলতি বছরের ফ্যাশন উইকে যোগ দিতে প্যারিসে গিয়েছিলেন উর্বশী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে উর্বশী লেখেন, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, নিজের থেকে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত উর্বশী।

মেয়ে বিদেশে, সেখানে আবার এমন অশান্ত পরিস্থিতি। উর্বশীর জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, দেশে আমাদের পরিবারের সবাই এই অশান্তির খবর পড়ছেন বলে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে নিজেদের নিরাপদ রাখতে পারি।

প্রসঙ্গত, ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গ যুবকের। তার পরেই জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এ নিয়ে সে দেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক। অশান্তি ছড়িয়েছে রাজধানী প্যারিসেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X