বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৬৩ কোটি টাকায় আলিয়ার থেকে যা কিনলেন মুকেশ আম্বানি

বলিউড তারকা আলিয়া ভাট এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ছবি : সংগৃহীত
বলিউড তারকা আলিয়া ভাট এবং ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ছবি : সংগৃহীত

বলিউড তারকা আলিয়া ভাটের থেকে পোশাক ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ কিনে নিচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। এজন্য তাকে পরিশোধ করতে হচ্ছে চড়া মূল্য।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মুকেশ আম্বানির রিলায়েন্স লিমিটেড ৩০০-৩৫০ কোটি রুপির বিনিময়ে আলিয়া ভাটের পোশাক ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ কিনে নিচ্ছে। এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের নির্বাহীদের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। আগামী ৭-১০ দিনের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে বলে জানা গেছে।

চলতি বছরের শুরুতে আলিয়ার এই ব্র্যান্ডের দাম উঠেছিল ১৫০ কোটি রুপি। কিন্তু মুকেশ-ইশা আম্বানি এটি কেনার জন্য ৩০০-৩৫০ কোটি রুপি প্রস্তাব করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা ৪৬৩ কোটি ৬৯ লাখ টাকার বেশি।

২০২০ সালে শিশুদের কাপড়ের ব্র্যান্ড ‘ইডি-অ্যা-মাম্মা’ লঞ্চ করেন আলিয়া। স্থানীয়ভাবে উৎপাদিত পোশাকগুলো বাজারে নিয়ে আসেন এই অভিনেত্রী। নিজস্ব ওয়েবসাইটের বাইরেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হতো এসব পোশাক।

আলিয়ার এই ব্র্যান্ডটির প্রচার করেছেন অনেক তারকাই। অনেক সহকর্মীর বাচ্চাদের জন্য উপহার হিসেবেও নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন অভিনেত্রী আলিয়া।

সূত্র : দ্য ইকোনোমিক টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএন-এর বিশ্লেষণ / মার্কিন হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানতে সক্ষম ইরান

আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযান / হাজার লিটার চোলাইমদ ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন লামিন ইয়ামাল

একটানা বসে কাজ করার অভ্যাস কি ক্যানসারের ঝুঁকি বাড়ায়?

‘যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করায় তা আর বাস্তবায়ন করবে না ইরান’

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

১০

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

১১

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

১২

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

১৩

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১৪

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১৫

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১৭

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৮

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৯

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

২০
X