বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ের জন্য এক পয়সাও নেন না শাহরুখ খান

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

কয়েক দশক ধরেই বলিউড বাদশাহ'র মুকুট নিজের করে রেখেছেন শাহরুখ খান। মুগ্ধ করে চলেছেন সবাইকে। অভিনয় তো বটেই, তার অনবদ্য হাসি এবং দুই হাত প্রসারিত করে আলিঙ্গনে আবদ্ধ করার আইকনিক পোজ দিয়ে মাতিয়ে রেখেছেন ভক্তদের। যেকোনো উৎসবে মুম্বাইয়ে তার বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে আলিঙ্গনের আহ্বানে যখন শাহরুখ দুই হাত প্রসারিত করেন, তখন হাজার হাজার ভক্তের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। তবে চমকপ্রদ তথ্য হলো, এই বলিউড বাদশা সিনেমার জন্য কোনো পারিশ্রমিক নেন না।

শাহরুখকে সিনেমায় নেওয়ার আগে মোটা অঙ্কের বাজেট ভাবতে হয় নির্মাতাদের। কিন্তু মজার বিষয় হলো, সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না এই বলিউডের বাদশাহ। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানান তিনি।

সেখানে শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য তার পারিশ্রমিক কেমন। উত্তরে শাহরুখ বলেন, তিনি বিভিন্ন শো, এন্ডোর্সমেন্ট ও লাইভ শোর জন্যে টাকা নিলেও সিনেমায় অভিনয় করার জন্য নেন না। তিনি দাবি করেন, গত ২০ বছরে কোনো নির্মাতা বলতে পারবে না, তাদের কাছে তিনি অর্থ চেয়েছেন। সিনেমায় লাভ হলে সেই লভ্যাংশ থেকে নেন কিন্তু সিনেমায় লস হলে সেখান থেকে কিছুই নেন না এই তারকা।

এমন উত্তরের পর তার আয়ের উৎস জানতে চাইলে তিনি বলেন, সিনেমার জন্য পারিশ্রমিক না নিলেও এর বাইরে অনেক কাজ করেন তিনি। সেখান থেকে অর্জিত আয় দিয়ে সংসার চলে যায়। অভিনয় করাকে তিনি পূজার সাথে তুলনা করে জানান, এই কাজ করে তিনি কখনোই পারিশ্রমিক নেবেন না।

২০২৩ সালটি শাহরুখ খানের জন্য ছিল স্মরণীয় একটি বছর। এই সালে মুক্তি পায় তার তিনটি সিনেমা, যার মধ্যে দুটি সিনেমাই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে। এ বছরও তার হাতে বেশকিছু সিনেমা রয়েছে, যেগুলোর মধ্যে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ উল্লেখযোগ্য। এই সিনেমা দিয়ে শাহরুখকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বলেও জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X