বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘জি লে জারা’-তে তারাই তিনজন

প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত
প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ। ছবি : সংগৃহীত

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় সিনেমা ‘জি লে জারা’র মধ্য দিয়ে পরিচালনায় ফিরবেন পরিচালক ফারহান আখতার। তিন বছর আগে এমনটাই ঘোষণা দিয়েছিলেন এ নির্মাতা। তবে এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি তিনি। এবার আশার বাণী দিলেন।

প্রথমবারের মতো একসঙ্গে দেখা মেলার কথা ছিল বলিউডের তিন নামিদামি অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের। মাঝে ব্যস্ততার অজুহাত দিয়ে তিনজনই সিনেমাটি থেকে নিজেদের নাম সরিয়ে নেওয়ার খবর প্রকাশ হয়।

এর মধ্যেই সিনেমার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক সূত্র জানাচ্ছে, জি লে জারাকে প্রাক-প্রোডাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার আগে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে এক্সেলের টিম স্ক্রিপ্টের শেষ মুহূর্তের কাজ করছে। ডেট নিয়ে সমস্যার কারণেই স্থগিত রাখা হয়েছিল ছবিটির কাজ, তবে বন্ধ করা হয়নি। কারণ প্রযোজক, পরিচালক থেকে শুরু করে লেখক, সবার কাছেই এটা স্বপ্নের প্রজেক্ট। স্ক্রিপ্ট প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাই তো এখন পুরো টিম কাজ শুরু করতে চায়। সূত্রটি আরও জানায়, প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন, সেই সময় ‘জি লে জারা’ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ফারহান আখতার। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করা হয়েছে। তিন অভিনেত্রীই সিনেমার কাজ শুরুর জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন তাদের ডেট নিয়ে কাজ চলছে।

সবকিছু ঠিক থাকলে এ বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে বলেও জানান নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১০

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১১

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

১২

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৪

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৬

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৭

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৮

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৯

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

২০
X