কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ১২:০৮ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ফিরে যা বললেন জায়েদ খান

বিমানবন্দরে জায়েদ খান। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে জায়েদ খান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। রোববার (৩০ জুলাই) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

এ সময় যুক্তরাষ্ট্রে কাটানো দিনগুলোর বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘আমার জন্মদিন আজ। আপনারা আমাকে চমকে দিয়েছেন। আমি অনেক খুশি। দীর্ঘ এক মাসের বেশি সময় পর আজ দেশে এলাম। জন্মদিনের সবচেয়ে বড় চমক হলো আপনারা এত কষ্ট করে বিমানবন্দরে আমার জন্য অপেক্ষা করছেন। শুভেচ্ছা, ভালোবাসা জানিয়েছেন। এটিই জন্মদিনে আমার বড় পুরস্কার।’

তিনি বলেন, ‘আপনারা গণমাধ্যমকর্মীরা আছেন বলেই আমাদের খবরগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের বড় বন্ধু। বাংলাদেশে আমার কিছু কাজের চমক আছে। পরে আপনাদের বলব, আজকে বলব না।’

পুরস্কার সম্পর্কে জায়েদ খান বলেন, ‘টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই। আর এই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই। কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না। অনেকে নানা কথা বলছেন। এসব নিয়ে আমি কোনো কথা বলব না। ভালো কিছু করতে গেলে কথা হবেই।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু একটা কথাই বলব, সমালোচনা করে তারাই, যারা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি অর্জন করেছি, এই অর্জন আমার। যারা সমালোচনা করে, তারা সমালোচনা করবেই। আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না। সবার উৎসাহিত করা উচিত ছিল যে, আমার বাঙালি ভাই তো পেয়েছে।’

যুক্তরাষ্ট্রের নারী ভক্তদের নিয়ে তিনি বলেন, আপনারা ফেসবুকে দেখেছেন, যেখানেই গেছি, সবাই ঘিরেই ধরে ছবি তুলেছে। ফেসবুকে অসংখ্য ছবি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / ইরানের নতুন সর্বোচ্চ নেতা পরমাণু অস্ত্র কর্মসূচিতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X