বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১১:৫৬ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবকে ছাড়া আর কাউকেই পরোয়া করছেন না অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।

শাকিব খান আর অপু বিশ্বাসের গল্পটা এখন প্রাক্তন স্বামী-স্ত্রীর। সন্তান জয়কে ঘিরে কদাচিৎ দেখা-সাক্ষাৎ হলেও দুজন দুই ভুবনের বাসিন্দা। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সে যাই হোক, আসন্ন ঈদুল আজহায় মুখোমুখি হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে এই মুখোমুখি ব্যক্তিগত জীবনের কোনো দ্বন্দ্ব ঘিরে নয়, তারা মুখোমুখি হবেন নিজেদের সিনেমা নিয়ে।

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের ছবিটির প্রযোজকও অপু বিশ্বাস। জানা গেছে, ‘লাল শাড়ি’ সিনেমার সব ধরনের কাজ শেষ। আগামী সপ্তাহের শুরুতেই সেন্সরে সিনেমাটি জমা দেবেন অপু। সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কালবেলাকে এমনটাই জানিয়েছেন ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস।

এদিকে ঈদে মুক্তির তালিকায় রয়েছে আরও কয়েকটি সিনেমা। তবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছাড়া আর কোনো ছবিকেই পরোয়া করছেন না অপু বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, তার মধ্যে কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত প্রিয়তমাই। বাকি আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে আমি আগামী সপ্তাহের শুরুতেই আমার প্রযোজিত লাল শাড়ি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আশা করছি, সিনেমার সেন্সর পেয়ে যাব। যদি ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যাই, তাহলে কোরবানির ঈদেই সিনেমাটি মুক্তি দেব।’

সিনেমা মুক্তি দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে এনেছেন উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘ধীরে ধীরে সবকিছুই গুছিয়ে এনেছি। আমার সঙ্গে যারা ছিলেন, তারাও আমার পাশে আছেন; আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরও আশাবাদী হয়ে উঠেছি। আশা করছি, শিগগিরই সিনেমাটি মুক্তি দিতে পারব।’

গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। কারণ হিসেবে পরিচালক কালবেলাকে বলেন, ‘আমরা সিনেমাটি গত ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কিছু কাজ বাকি থাকায় আর সম্ভব হয়ে ওঠেনি। আশা করছি, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে পারব।’

সিনেমাটিতে অপু বিশ্বাসের নায়ক সাইমন সাদিক। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল ও সোমাসহ অনেকে। উল্লেখ্য, বন্ধন বিশ্বাসের পরিচালনায় এর আগে অপু বিশ্বাস ‘ছায়া বৃক্ষ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X