বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেন্সর পেল ববির ‘ময়ূরাক্ষী’, ঈদের পরেই মুক্তি

‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টারে ববি। ছবি : সংগৃহীত।
‘ময়ূরাক্ষী’ সিনেমার পোস্টারে ববি। ছবি : সংগৃহীত।

সাম্প্রতিক ঘটে যাওয়া একটি আলোচিত ইস্যু নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ময়ূরাক্ষী’। ইয়ামিন হক ববি অভিনীত এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। নতুন খবর হলো, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পেয়েছে।

ছবির নির্মাতা রাশিদ পলাশ তথ্যটি নিশ্চিত করে কালবেলাকে জানান, সেন্সর বোর্ড মৌখিকভাবে ছবিটির সেন্সর পাওয়ার কথা জানিয়েছে। আজ-কালের ভেতর ছবিটির সেন্সর সার্টিফিকেটও হাতে পাবেন।

কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে—জানতে চাইলে নির্মাতা বলেন, ‘ঈদের পর ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। কারণ ঈদে অনেক ছবির ভিড়ে আমাদের ছবিটা দিতে চাই না। তাই ঈদের পর ছবিটি দর্শকের কাছে নিয়ে যেতে চাই আমরা। খুব শিগগির ছবির রিলিজ ডেট ঘোষণা করবো আমরা।’ তিনি আরও জানালেন, পোস্টার রিলিজের মাধ্যমে ‘আজ ইন্টারন্যাশনাল’-এর এই ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।

গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও সুদীপ বিশ্বাস দীপ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, দীপক সুমন, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকেই।

রয় সন্দীপের চিত্রগ্রহণে ঢাকার বিভিন্ন লোকশনে ছবিটির শুটিং হয়। ছবির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব, সাউন্ডে কাজ করেছেন রিপন নাথ। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব।

২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘ফুল এন্ড ফাইনাল’, ‘নোলক’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ মুহূর্তে তার হাতে রয়েছে আরও বেশ কিছু ছবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X