কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৭ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রাজকে নিয়ে পরীমণির আক্ষেপ, ছেলের জন্মদিনে নতুন শুরুর ইঙ্গিত

অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত

সব সময় নিজের জন্মদিন নিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির মধ্যে। ধুমধাম করে দিনটা উদ্‌যাপন করতেন তিনি। তবে এখন নিজের নয়, ছেলের জন্মদিন নিয়েই তার যত উচ্ছ্বাস। কয়েক দিন ধরে বন্ধু-শুভাকাঙ্ক্ষী, স্বজনদের দাওয়াত দিয়েছেন পরী। ছেলের জন্য কেনাকাটা করছেন। মা-ছেলে কী পোশাক পরবেন, ডিজাইনার তা-ও ঠিক করেছেন। পরীমণি তার ছেলেকে নিয়েই জন্মদিনের ভেন্যু বুকিং দিতে যান। সন্তানের ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করে পরীমণি লিখেছেন, ‘সে তার বার্থডে পার্টির ভেন্যু বুক করতে এসেছে।’

ছেলের জন্মদিনের নানা আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করলেও এ সময়টায় ছেলের বাবা রাজকে খুব মিস করছিলেন পরীমণি। সংবাদ মাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ‘কত স্বপ্ন ছিল, ছেলের প্রথম জন্মদিনে আমরা দুজন কত কী করব। এক ফ্রেমে মা-বাবাসহ ছবি তুলব। কই, তা আর হলো কি? জানি না, হয়তো বিধাতাই রাখেননি।’

পরীমণি বলেন, ‘জানেন, আমি না আজ খুব কেঁদেছি। ভেবেছি, কেন এমনটা হলো। এমন তো হওয়ার কথা ছিল না। একা একাই সব সামাল দিতে হয়েছে। মাস দুয়েকের বেশি সময় ধরে রাজের কোনো খবর নেই। সে আসেও না, খবরও নেয় না। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি, জন্মদিনের আয়োজনে যেন সে না আসে। আমি আমার মতো করে সুন্দর একটা মুহূর্ত ছেলেকে উপহার দিতে চাই। ছেলের মামা-খালাদের সবাইকে নিয়ে একটা সন্ধ্যা কাটাতে চাই।’

ছেলের জন্মদিনের আমন্ত্রণপত্র নিজেই ডিজাইন করেছেন বলে জানিয়ে পরী বলেন, ‘এবার একা একা অনেক কিছুই করেছি। আমি তো অবাক হয়েছি, অনেক কিছুই পারি। কার্ড ডিজাইন করে নিজেই অবাক হয়েছি। এবারের থিম পদ্মফুল। ছেলে স্যুট ও পাঞ্জাবি- দুটিই পরবে। আমি পরব গাউন।’

উল্লেখ্য, মাত্র সাত দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরীফুল রাজ ও পরীমণি। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় তার কোলজুড়ে আসে সন্তান। এর একদিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন নায়িকা। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X