বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রযোজককে আহত করলেন রাজ রিপা

প্রযোজককে আহত করলেন রাজ রিপা
প্রযোজককে আহত করলেন রাজ রিপা

ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই বিতর্কে জড়ালেন নবাগত নায়িকা রাজ রিপা। রাজধানীর গুলশান এলাকার এক অভিজাত রেস্টুরেন্টে বাকবিতণ্ডার জেরে সিনেমা প্রযোজক আবুল বাশারকে আঘাত করেন এ অভিনেত্রী।

মাথায় গুরুতর আঘাত নিয়ে বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ প্রযোজক। জানা যায়, আহত বাশারের মাথায় ৬টি সেলাইও দেওয়া হয়েছে।

ঘটনার পর প্রযোজকের বড় ভাই মো. আব্বাস বাদী হয়ে গুলশান থানায় একটি মামালা দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার সাব ইন্সপেক্টর হারুনুর রশীদ জানান, গত ১৮ জানুয়ারি গুলশান থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন প্রযোজকের ভাই মো. আব্বাস। মামলা নম্বর ২২। মামলায় এক নম্বর আসামি চিত্রনায়িকা শারমিন আফরোজ রিপা (রাজ রিপা), দুই নম্বর আসামি চিত্রপরিচালক ইফতেখার চৌধুরী ও তিন নম্বর আসামি অভিনেতা শামীম আহমেদ শিশির (শিশির সরদার)। মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, ১৪ জানুয়ারি প্রযোজক আবুল বাশার ও তার ভাগ্নে আবু রায়হান রাত ১১টা ৫৫ মিনিটে গুলশানের রাতের কাবাব রেস্টুরেন্টে ডিনার করতে যান। তখন চিত্রনায়িকা রাজ রিপা ও তার স্বামী শিশির সরদার এবং চিত্রপরিচালক ইফতেখার চৌধুরীরও সেখানে যান। রাতের খাবার শেষে রাজ রিপা প্রযোজক আবুল বাশারের কাছে চাষী নামে তার সাবেক ড্রাইভারের বিষয়ে তথ্য জানতে চাইতে ঘটে বিপত্তি।

আবুল বাশার এ বিষয়ে কোনো তথ্য জানেন না বললে অভিনেত্রী ক্ষিপ্ত হয়ে প্রযোজকের ব্যবহৃত স্যামসাং এস-২৪ আলট্রা মোবাইল ফোনটি কেড়ে নেয়। বাশার তাতে বাধা দিলে রিপা ওই মোবাইল ফোন দিয়ে একাধিকবার অতর্কিত হামলা করে তার ওপর। একই সময় চিত্রপরিচালক ইফতেখারও বাশারকে খাবার টেবিলে থাকা কোল্ড ড্রিংকসের কাঁচের বোতল দিয়ে মাথায় আঘাত করে। আকস্মিক এই আক্রমণের জেরে মাথায় আঘাত পেয়ে বাশার ফ্লোরে পড়ে যায়। এরপর শিশির সরদারও তাকে কিল ঘুষি লাথি মারতে থাকে। জানা যায়, হামলার সময় বাশারের গলায় থাকা ২ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান তারা।

এ বিষয়ে কথা বলতে চিত্রনায়িকা রাজ রিপার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এদিকে নির্মাতা ইফতেখার চৌধুরীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে কালবেলা। তবে তার ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। জানা যায়, ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও। তবে এ বিষয়ে তারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X