বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

নির্মাতার হুমকি-ধমকিতেই কি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন রিপা?

রাজ রিপা ও ইফতাকার চৌধুরী। ছবি : সংগৃহীত
রাজ রিপা ও ইফতাকার চৌধুরী। ছবি : সংগৃহীত

ঢালিউডের চিত্রনায়িকা রাজ রিপা সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে জানিয়েছেন, তিনি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দিতে চলেছেন। দীর্ঘ ৭ বছরের কঠোর পরিশ্রমের পরও নিজের স্বপ্নের সিনেমা ‘মুক্তি’ সম্পূর্ণ করতে না পারায় তিনি মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন।

রিপা লিখেছেন, ‘একলা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো-মন্দ সবকিছু দেখেছি। আলহামদুলিল্লাহ কারো সাথে বেইমানি করিনি, কারো কাছে দেনা নেই। কিন্তু পরিচালক ইফতাকার চৌধুরীর কাছে কিছু হিসাব বাকি আছে। হয়তো তিনি তা শোধ করবেন, নয়তো নিজের জোরে নিজেকে সরিয়ে নেব।’

নায়িকা স্পষ্ট করেছেন, সিনেমার বাকি কাজ শেষ করতে গিয়ে শুধু মানসিক চাপই নয়, আর্থিক ও পেশাগত অসুবিধাও মোকাবিলা করতে হয়েছে। “৪ বছর ধরে ‘মুক্তি’ সিনেমার জন্য মানসিক যন্ত্রণা সহ্য করেছি, টাকা ও সময় উভয়ই ক্ষয় হয়েছে। আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে পরিচালক শুধু নিজের সুবিধা নিয়েছেন। ৮ বছরেও ‘মুক্তি’ ছাড়া কোনো সিনেমা হয়নি। শেষ কাজ ছিল একটি বিউটি প্রোডাক্ট ইভেন্ট, সেটা তাও আমার মাধ্যমে।”

রিপা অভিযোগ করেছেন, পরিচালকের আচরণ হুমকিমূলক। ‘সিনেমার হার্ডডিস্ক নষ্ট করার হুমকি, মানসিক চাপ—সবই সহ্য করেছি। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে নিজের স্বপ্নকেও মাটিতে চাপা দিতে হয়েছে।’

তিনি আরও লিখেছেন, “একজন শিল্পীর দায়িত্ব কখনোই সিনেমার স্পন্সর আনা নয়, তা পরিচালককে করতে হয়। আমি চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আর এখন ‘মুক্তি’ সিনেমার বাকি কাজ বা স্পন্সরের জন্য মেন্টালি প্রেসার নিতে পারছি না।”

শেষে রাজ রিপা ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমার রাগ বা হতাশার জন্য যদি কারো মনে কষ্ট হয়ে থাকে, ক্ষমা করে দিন। নিজের স্বপ্নের জন্য লড়েছি, কিন্তু বেইমানির কাছে হার মানতে হয়েছে। আর এই শহর ছেড়ে চলে যাচ্ছি। পরিচিত মানুষদেরও আর চিনতে চাই না। এই ইন্ডাস্ট্রি সত্যিই আমার জন্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X