বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে ‘রাজ রিপা’

রাজ রিপা। ছবি : সংগৃহীত
রাজ রিপা। ছবি : সংগৃহীত

দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। হাড়কাঁপানো এই শীতের দাপট থেকে বাদ যায়নি ইট-পাথরের নগরী ঢাকাও। কনকনে শীতে যখন নগরবাসী উষ্ণতার খোঁজে ঘরে আশ্রয় নিয়েছে, ঠিক তখনই গভীর রাতে রাস্তায় নেমেছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা। গাড়িতে করে নয়, বরং হেঁটে হেঁটে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে ঘুমানো অসহায় ও ছিন্নমূল মানুষের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণ কম্বল।

বছরের শুরুতেই এই মানবিক উদ্যোগ নিয়ে তিনি চষে বেড়িয়েছেন গুলশান, বাড্ডা, মহাখালী, ফার্মগেট, রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (টিএসসি)।

রাতের নিস্তব্ধতায় উষ্ণতার পরশ জানা যায়, গত বুধবার গভীর রাতে বন্ধুদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে হানা দেন রাজ রিপা। এ সময় তিনি ঘুমন্ত শীতার্ত মানুষদের খুঁজে বের করে নিজের হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন। রাতের নিস্তব্ধতায় হঠাৎ এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছিন্নমূল মানুষরা।

কম্বল পেয়ে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।”

নায়িকার উপলব্ধি হঠাৎ কেন এমন উদ্যোগ? এ প্রসঙ্গে রাজ রিপা বলেন, “শৈত্যপ্রবাহের কারণে আমরা ভারি কম্বল ও জামাকাপড় পরেও শীত মানাতে পারছি না, কষ্ট হচ্ছে। সেখানে রাস্তায় পড়ে থাকা ছিন্নমূল মানুষগুলো কীভাবে এতো শীত সহ্য করছে, সেটা ভেবেই আমি স্থির থাকতে পারিনি। তাদের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে ছুটে গিয়েছি।”

তিনি আরও বলেন, “রাস্তার পাশে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে আমি ও আমার বন্ধুরা সাধ্যমতো চেষ্টা করেছি পাশে দাঁড়াতে। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এভাবেই অসহায়দের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেব।”

চলচ্চিত্রের রঙিন পর্দার বাইরে রাজ রিপার এই মানবিক রূপ নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X