বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:০৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতেও মুক্তি পাবে নিশো-তমা’র ‘সুড়ঙ্গ’

আফরান নিশো ও তমা মির্জা। ছবি : সংগৃহীত।
আফরান নিশো ও তমা মির্জা। ছবি : সংগৃহীত।

এই মুহূর্তে আলোচনায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ‘আফরান নিশো’। কারণ, তিনি প্রথমবারের মতো হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। নতুন খবর হলো, সিনেমাটি শুধু বাংলাদেশে নয়, ভারতেও মুক্তি পাবে।

জানা যায়, ভারতীয় প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) থেকে ‘সুড়ঙ্গ’ ছবির প্রচারণা চালানো হচ্ছে। সুতরাং গুঞ্জনটিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সহজে। ছবির নির্মাতা রায়হান রাফী জানালেন, এখনো অফিসিয়াল কিছু হয়নি। হলে নিশ্চয়ই এসভিএফ থেকেও ঘোষণা দিত। তবে হ্যাঁ, এসভিএফ যেহেতু পোস্ট দিচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে।’

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ভারতে মুক্তির বিষয়ে আলাপ চলছে। এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। শিগগিরই চূড়ান্ত খবর জানাতে পারব।’

এদিকে ‘সুড়ঙ্গ’ সিনেমা মুক্তির বিষয়ে রায়হান রাফি জানান, কীভাবে ঈদে ব্যবসা করতে হয় তা আমি জানি। আমার ছবির একটা দর্শক আছে। আর কোথায় আমার দর্শক আছে, সেটাও আমি জানি। তাই সব বুঝেশুনেই আমরা এগোচ্ছি।

জানালেন, তার ‘পোড়ামন ২’, ‘পরাণ’ ছবিগুলো খুব কমসংখ্যক হলে মুক্তি পেয়েছিল। এরপর দর্শকের মুখে মুখেই ছবির প্রচারণা হয়েছে। দেশজুড়ে ছবি ছড়িয়ে গেছে। ‘সুড়ঙ্গ’র ক্ষেত্রেও একই পন্থায় হাঁটছেন তিনি।

উল্লেখ্য, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। ছবির আইটেম গানে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। নাজিম উদ দৌলার চিত্রনাট্যে নির্মিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই ও চরকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X