বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে কলকাতায় জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে তিনি মুক্তির অপেক্ষায় থাকা ‘তাণ্ডব’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং শেষ করে এবার সিনেমাটির ডাবিংয়ের কাজ সম্পন্ন করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানকার অরাল স্টুডিওতে চলছে ডাবিং।

‘তাণ্ডব’ একটি যৌথ প্রযোজনার সিনেমা। ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই সিনেমাটি প্রযোজনা করছে। ছবিটি পরিচালনা করছেন নির্মাতা রায়হান রাফী। ডাবিংয়ের ফাঁকে কলকাতায় জয়ার সময়ও বেশ ভালোই কাটছে।

তার প্রমাণ মিলে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ইনস্টাগ্রাম স্টোরিতে। সেই শেয়ার করা ছবিতে দেখা গেছে, জয়া আহসান, শাকিব খান, রায়হান রাফী—তাদের সঙ্গে একই ফ্রেমে আছেন এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী, শুভশ্রী গাঙ্গুলি, পরমব্রত চ্যাটার্জী ও অনির্বাণ ভট্টাচার্য।

অ্যাকশন-থ্রিলার ধাঁচে নির্মিত ‘তাণ্ডব’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে। এতে শাকিব খান ও জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবিলা নূরসহ আরও অনেকে।

এদিকে এবারের ঈদে মুক্তির তালিকায় রয়েছে জয়ার দুটি সিনেমা। ‘তাণ্ডব’ ছাড়াও তাকে দেখা যাবে তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘উৎসব’ চলচ্চিত্রে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X