বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট

অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট। ছবি : সংগৃহীত
অনলাইনে পাওয়া যাচ্ছে তাণ্ডবের টিকিট। ছবি : সংগৃহীত

এবারের ঈদেও প্রেক্ষাগৃহে আছেন শাকিব খান। ভক্তদের উপহার দিতে যাচ্ছেন আরও একটি দর্শক প্রিয় সিনেমা। নাম ‘তাণ্ডব’। এটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। কাল থেকে সিনেমাটি দেখা যাবে সিনেপ্লেক্সও।

ঈদুল আজহার দিন থেকে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায় চলবে মোট ৭টি সিনেমা। এরমধ্যে ৫টি সিনেমাই বাংলা। সিনেমাগুলো হচ্ছে- তাণ্ডব, ইনসাফ, উৎসব, নীলচক্র ও টগর। এছাড়া বাকি দুই সিনেমা হচ্ছে টম ক্রুজ অভিনীত হলিউড ছবি ‘মিশন ইম্পসিবল : ফাইনাল রিকনিং’ এবং অন্য আরেকটি ছবি ‘লিলো অ্যান্ড স্টিচ’। ঈদ উপলক্ষে শুক্রবার (৬ জুন) স্টার সিনেপ্লেক্স ঘোষণা করেছে প্রদর্শনী তালিকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের ৭টি শাখায় ঈদের দিন থেকে মোট ৬৬টি শো প্রদর্শিত হবে। এর মধ্যে ৬১টি শোতে চলবে বাংলা সিনেমা!

শোয়ের বিচারেও এগিয়ে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান অভিনীত রায়হান রাফীর ছবি ‘তাণ্ডব’। ঈদের দিন ‘তাণ্ডব’ প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের ৭টি শাখায়, সর্বমোট ২৮টি শো-তে। যার টিকিট এরই মধ্যে অনলাইনে ছেড়ে দিয়েছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ।

এছাড়া শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম অভিনীত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাটি আছে পরের স্থানে, এই ছবিটি ঈদের দিনে সিনেপ্লেক্সে ১২টি শো চলবে। এর পরের স্থানেই আছে তানিম নূর পরিচালিত চরকি প্রযোজিত তারকাবহুল সিনেমা ‘উৎসব’। এই সিনেমাটি ঈদের দিনে ৯টি শো পেয়েছে। আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’র ৬টি শো প্রদর্শিত হবে। পূজা চেরী ও আদর আজাদ অভিনীত ‘টগর’ সিনেমাটি চলবে ৬টি শো-তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X