বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

দর্শক খরায় ‘তাণ্ডব’, হাহাকার রুহুলের  

দর্শক খরায় ‘তাণ্ডব’, হাহাকার রুহুলের  

ঈদে উচ্চ রেন্টাল দিয়ে ‘তাণ্ডব’ প্রদর্শনের জন্য নিয়েছিলেন মাদারীপুর টেকেরহাট সোনালী সিনেমা হলের মালিক রুহুল আমিন। কিন্তু ঈদের দিন থেকেই দর্শক খরায় সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিঙ্গেল স্ক্রিনে শনির দশায় পড়েছে। সিনেমা হল মালিকদের মাথায় হাত।

বিষয়টি নিয়ে রুহুল আমিন কালবেলাকে বলেন, বরবাদ সিনেমা চালিয়ে ভালো আয় হয়েছিল। ঈদ মানেই শাকিব খানের সিনেমা। অনেক বেশি টাকা রেন্টাল দিয়ে সিনেমাটি নিয়েছিলাম। কিন্তু রেন্টালের অর্ধেক টাকাও তুলতে পারিনি। আজ (শনিবার) ১২টা ও ৩ টার শোতে একজন দর্শকও নাই। এর মধ্যে সিনেমা পাইরেসি হয়ে গেছে।

তিনি আরও বলেন, ৬০০ সিটের সিনেমা হল আমার। অনেক আশায় ছিলাম ভালো ব্যবসা হবে। সিনেমার গান ও গল্পের ঠিক নাই। দর্শক সিনেমা দেখে হতাশ। এই সপ্তাহ চালিয়ে হল বন্ধ করে দেব। বড় অংকের লস করার আর নতুন কোনো সিনেমা আনার ইচ্ছা নাই। আগামী ঈদে শাকিবের নতুন সিনেমা যদি আসে চেষ্টা করব লস তুলে ফেলার। ঈদের সিনেমা আরও ভালো হবে আশা ছিল। এই সিনেমায় ৩ কোটি টাকার বেশি খরচ করে নাই যে কেউ দেখলেই বুঝবে।

সরেজমিনে দেখা গেছে, প্রিয়তমা, তুফান কিংবা বরবাদের মতো হাইপ তুলতে ব্যর্থ হয়েছে ‘তাণ্ডব’ সিনেমাটি। সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করতে পারেনি সিনেমাটি। তবে মাল্টিপ্লেক্সে দর্শকের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে শাকিবের সিনেমাটি নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X