সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘বিচার নয়, আগে চাই প্রতিরোধ’ মুরাদনগর নিয়ে জয়ের প্রতিবাদ

শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে এক নারীর (২৫) ওপর বসতঘরে ঢুকে সংঘটিত ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও শনিবার (২৮ জুন) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় সমালোচনার ঝড়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুঁসে উঠেছেন এই বর্বর ঘটনার প্রতিবাদে।

সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদে মুখর হয়েছেন। অনেকেই অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিক্টিমের নয়, অপরাধীর ছবি ছড়িয়ে দিন’, এই বার্তা সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন :

‘সারা দেশ যখন আছিয়ার জন্য পথে নেমে এসেছিল তখন ফজর আলী কি ঘুমিয়ে ছিল? কিছুই দেখে নাই? নাকি সে মিছিলের ভিড়েই ছিল মুখোশ পরে? সব অপরাধী ধরা পড়ে শুধু অপরাধটা হয়ে যাওয়ার পর। অপরাধ করতে ভয় পাওয়ার প্রবণতা না বাড়ানো গেলে অপরাধ হতে থাকবেই। মব কিংবা ধর্ষণের মতো অপরাধের পর অপরাধী ধরা পড়া আর ছোটবেলার সেই ‘ডাক্তার আসিবার পূর্বেই রোগীর মারা যাওয়া’ ঘটনার সমতুল্য।’

তার এই পোস্টে নেটিজেনরা ব্যাপকভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন। অধিকাংশই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করেছেন। অনেকে লিখেছেন, ‘প্রকাশ্যেই কার্যকর হোক এদের শাস্তি’, যাতে সমাজে ভয় জন্মায় এবং ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।

এদিকে, স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ভিডিওটি যাচাইবাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

সারাদেশে বারবার ঘটে চলা ধর্ষণের ঘটনায় সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের দাবি তুলছেন সকলে।

প্রসঙ্গত, ভিকটিম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন সচেতন মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X