বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ খানের প্রথম অতিথি তানজিন তিশা

জায়েদ খান ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত
জায়েদ খান ও তানজিন তিশা। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে। তবে এবার নতুন এক অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন তিনি। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে হাজির হচ্ছেন। যার শিরোনাম ‘ফ্রাইডে নাইট উথ জায়েদ খান’।

এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত থাকছেন। প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি। যা শুধু ঠিকানা টিভি-তে দেখা যাবে।

স্বদেশ ও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। থাকছে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাস জীবনের সংগ্রাম ও সাফল্যের গল্প, সামাজিক বাস্তবতা, এবং নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনার স্পর্শ।

শুক্রবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া ‘ফ্রাইডে নাইট উথ জায়েদ খান’-অনুষ্ঠানে জায়েদের অতিথির চেয়ারে দেখা যাবে ছোট পর্দার বড় তারকা অভিনেত্রী তানজিন তিশাকে।

নিজের নতুন এই অভিজ্ঞতা নিয়ে নিউইয়র্ক থেকে জায়েদ খান বলেন, ‘এতদিন আমি অতিথির চেয়ারে বসে উপস্থাপকের প্রশ্নের উত্তর দিতাম। এবার আমি উপস্থাপক হয়ে আসছি। আমার প্রথম অতিথি হয়ে থাকছেন তানজিন তিশা। আশা করছি অনুষ্ঠানটি সবার কাছে ভালো লাগবে।’ প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই, বাংলাদেশ সময় রাত ৮টায়, শুধুমাত্র ঠিকানা টিভিতে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X