কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আরোহী মিমের জুতা ছুড়ে মারা নিয়ে যা মুখ খুললেন শায়লা সাথী

শায়লা সাথী (বামে) ও আরোহী মিম। ছবি- সংগৃহীত
শায়লা সাথী (বামে) ও আরোহী মিম। ছবি- সংগৃহীত

তারকাদের অন্তরালের ঘটনা মাঝেমধ্যেই চলে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি এমনই এক আলোচিত ঘটনা ঘটে গেছে তরুণ অভিনেত্রী আরোহী মিম ও সিনিয়র অভিনেত্রী শায়লা সুলতানা সাথীকে ঘিরে। মিমের ‘জুতা ছুড়ে মারা’র অভিযোগ নিয়ে চলমান গুঞ্জনের এক সপ্তাহ পর এবার মুখ খুললেন শায়লা সাথী। প্রকাশ্যে আনলেন ঘটনার বিস্তারিত পটভূমি ও নিজের অবস্থান।

রোববার (১৭ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন শায়লা সাথী। ভিডিওতে তিনি বলেন,

‘আরোহী মিম আমার জুনিয়র। সে ভালো করছে, এটা আমাদের দলের জন্য গর্বের। আমি ওর বয়সে অনেক স্ট্রাগল করেছি, এখন আমার বয়স ২৫। আমি চাই, সে আরও সফল হোক।’

তবে বিষয়টি কেবল পেশাদার প্রতিযোগিতা নয়। এ ভিডিও বার্তায় ব্যক্তিগত দ্বন্দ্বেরও জটিল চিত্র সামনে এনেছেন সাথী। তিনি জানান, ‘আমার সঙ্গে ওর প্রথম ঝামেলা হয় সেন্টমার্টিনে একটি ট্যুরের সময়। পরে সে নিজেই ভুল বুঝতে পেরে সরি বলে। আমি সব ভুলে কাজ শুরু করি আবার।’

একই সঙ্গে প্রশ্ন করেন, ২০২৩ সালে মিরাজের সঙ্গে মিমের বড় ধরনের দ্বন্দ্ব হয়। তখন দলের সবাই মিরাজকে সাপোর্ট করে, আমিও। আমি একটি নাটকের স্ক্রিপ্ট লিখি, সেখানে আমরা অভিনয় করি। এটা কি আমার দোষ?

ঘটনার সূত্রপাত মূলত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়া নিয়ে, যা সাথীর মতে সম্পূর্ণ নয় ও ভুলভাবে উপস্থাপিত। তিনি বলেন, ‘আমি মিমকে বোঝাতে গিয়েছিলাম। কিন্তু সে আমাকে ‘তুই’ করে গালাগালি করতে থাকে। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। শুটিং বন্ধ থাকে কিছুক্ষণ। তখনই ও আমার দিকে জুতা ছুড়ে মারে। আমি রেগে গিয়ে ওকে লাথি মারি।’

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আনার ইচ্ছা না থাকলেও, পরিস্থিতি বাধ্য করে বলে জানান সাথী।

তিনি বলেন, সে যখন নিজেই ঘটনা প্রকাশ করল, তখন আমিও নিজের দিকটা তুলে ধরলাম। এটা যেমন আমার জন্য অসম্মানজনক, তেমনি ওর নিজেরও।

ভিডিওর শেষ অংশে আবেগপ্রবণ হয়ে সাথী বলেন, ‘ও আমাকে বলেছে, আমার দর্শক বোকা। আমি তা মানি না। আমি বোকা হতে পারি, কিন্তু দর্শক কখনোই না। একজন শিল্পী হয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি। তবুও বলব, একদিন সে অনুতপ্ত হবে। ক্ষমা চাইলে আমি মাফ করে দেবো।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১০

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১১

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৩

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৪

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৫

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৬

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৮

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১৯

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

২০
X