সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কি বন্ধ হয়ে যাচ্ছে মণিহার সিনেমা হল?

মণিহার সিনেমা হল। ছবি : সংগৃহীত
মণিহার সিনেমা হল। ছবি : সংগৃহীত

যশোরে ৪২ বছর আগে তৈরি হওয়া ঐতিহ্যবাহী ‘মণিহার’ সিনেমা হল। সম্প্রতি জানা গেছে, হলটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মণিহার সিনেমা হল দেখাশোনা করেন তোফাজ্জল হোসেন। গণমাধ্যমে তিনি বলেন, ‘হল এখনো বন্ধ হয়নি। কিন্তু, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে।’

তোফাজ্জল ‍আরও বলেন, ‘শুধু ঈদের সময় হলে ভালোভাবে সিনেমা চলে। আমাদের সিঙ্গেল হলটি ছাড়াও একটি মাল্টিপ্লেক্স হল রয়েছে।’

‘এখন তেমন সিনেমা নেই’ উল্লেখ করে তিনি বলেন, ‘ভালো সিনেমা না থাকলে সিনেমা হল কীভাবে চলবে? এভাবে তো চালানো যায় না। তাই আমরা পরিকল্পনা করছি সিঙ্গেল হলটি বন্ধ করে দেওয়ার।’

সিনেমা হলটির জায়গায় অন্যকিছু নির্মাণ হলেও ‘মণিহার সিনেপ্লেক্স’র সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান তোফাজ্জল।

যশোরের ‘মণিহার’ বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। হলের সিট সংখ্যা এক হাজার ৪৩০টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X