বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নাতির কাছে কায়দা শিখছেন মিশা!

মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

রুপালি পর্দায় খলনায়কের চরিত্রে দর্শক মাতালেও বাস্তব জীবনে একেবারেই উল্টো চিত্র জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগরের। বিনয়, ধর্মীয় চর্চা এবং মানবিক বার্তাকে কেন্দ্র করে প্রায়ই আলোচনায় আসেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়— নাতি রাফসানের পাশে বসে আছেন মিশা সওদাগর। সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন, মিশা নাতিকে আরবি পড়াচ্ছেন। কিন্তু সত্যি ঘটনা পুরোপুরি ভিন্ন।

ছবির ক্যাপশনে মিশা লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’

অভিনেতার এই বিনয়ী এবং হৃদয়স্পর্শী বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা মিশার এই নৈতিক ও মানবিক শিক্ষাকে প্রশংসায় ভরিয়ে দেন। কেউ লিখেছেন, ‘এটাই আসল শিক্ষা।’ আবার কেউ বলেছেন, ‘মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।’

ধর্মীয় ভাবধারা এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য নিয়মিতই এমন পোস্টে দেখা যায় মিশা সওদাগরকে। ভক্তদের অনুপ্রেরণা জোগাতে তিনি ইসলামী ও নৈতিক বার্তা শেয়ার করে থাকেন। বর্তমানে মিশা সওদাগরের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ, যেখানে তিনি পর্দার খলনায়ক হলেও বাস্তব জীবনেও অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X