কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

দল কোনো চাঁদাবাজ-গডফাদারকে মনোনয়ন দেবে না : মোস্তফা জামান

নারী ভোটারদের সাথে উঠান বৈঠক। ছবি : কালবেলা
নারী ভোটারদের সাথে উঠান বৈঠক। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন নির্বাচনে কোনো চাঁদাবাজ-গডফাদারকে মনোনয়ন দিবেন না বলে জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. মোস্তফা জামান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা-১৮ আসনের অধীন আশকোনা বাজার এলাকায় দক্ষিণখান থানা মহিলা দল আয়োজিত নারী ভোটারদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মোস্তফা জামান জানান, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থিতা বাছাই করছেন। যারা সৎ, সাধারণ মানুষের পাশে থাকে, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ক্লিন ইমেজসম্পন্ন- এমন ব্যক্তিদের তিনি মনোনয়ন দিবেন। কোনো চাঁদাবাজ-গডফাদারকে নমিনেশন দিবেন না।

তিনি বলেন, দলের ভেতরে চাঁদাবাজ-গডফাদারসহ কোনো অন্যায়কারীকেই ছাড় দেওয়া হবে না। সবাই এ বিষয়ে সোচ্চার হলে দল অনেক শক্তিশালী হবে। যদি কখনো আপনারা আমার কোনো অন্যায় দেখেন, তাহলে আমার বিরুদ্ধেও আওয়াজ তুলবেন- যেন আমি নিজেকে শুধরে নিতে পারি।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, আপনারা কোনো ভাইয়ের লোক হবেন না, কারো নামে স্লোগান দেবেন না। আপনারা-আমরা সবাই তারেক রহমানের লোক। আর স্লোগান যদি ধরতে হয়, আপনারা জিয়া পরিবারের নামে স্লোগান ধরবেন। খেয়াল রাখবেন, আপনার কারণে যেন কোনো ভোটার কষ্ট না পায়। শেখ হাসিনা যা করেছে, তা করবেন না। হাতেগোনা কয়েকজন নেতাকর্মীর কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দলে থাকার কোনো অধিকার নেই।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি। এই ঐক্য কেউ বিনষ্ট করতে পারবে না। জাতি খারাপ ও মন্দ ব্যক্তিদের বেশি চেনে, ভালো লোকদের কম চেনে। এখন দিন বদলের দিন এসেছে।

দক্ষিণখান থানা মহিলা দলের সভাপতি জাকিয়া সুলতানা পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, সাবেক সভাপতি শাহাবুদ্দীন সাগর, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম ডিলার, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, ৪৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি শরিফ, বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সদস্য ফজলুল হক শিকদার প্রমুখ।

কালবেলা/এমএ/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X