বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হলেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) থেকে তার এই নিয়োগ কার্যকর হয়েছে।

আরশাদ মাহমুদ চৌধুরী ২০১৯ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং ২০২২ সাল থেকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে উচ্চশিক্ষা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এর আগে তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার ক্ষেত্রেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, আরশাদ মাহমুদ যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া একই দেশের রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X