বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

আমি আমার দেশ নিয়ে যথেষ্ট গর্বিত: তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত
তাসনিয়া ফারিণ I ছবি: সংগৃহীত

দেশের সীমানা পেরিয়ে এবার আবারও আলোচনায় তাসনিয়া ফারিণ। টিভি নাটক থেকে ওয়েব ফিল্ম—সবখানেই নিজের অভিনয় দক্ষতায় জয় করেছেন দর্শকের মন। এবার নতুন এক প্রজেক্টের শুটিংয়ে কলকাতায় পা রাখতেই যেন শুরু হয়েছে নতুন গুঞ্জন। ‘কারাগার’-খ্যাত এই অভিনেত্রীর সাম্প্রতিক কলকাতা সফর ঘিরে ইতিমধ্যেই সরগরম দুই বাংলার বিনোদন অঙ্গন।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফারিণকে প্রশ্ন করা হয়, ওপার বাংলার মানুষ যখন আসেন, তখন তাদের কাছ থেকে জানতে ইচ্ছে করে ওদিকের অবস্থা কেমন? উত্তরে তাসনিয়া বলেন,‘ভালো আছে বাংলাদেশ, ভালো ভালো কাজ হচ্ছে। আমিও কাজ করছি। এখন ওখানে সিনেমার বাজেটও আগের তুলনায় অনেক বেড়েছে। যদিও হলের সংখ্যা নিয়ে প্রশ্ন আছে, সব মিলিয়ে ভালোই’।

এরপর ‘অন্ধকার সময়’ এর প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতিমনস্ক নই। এসব বিষয়ে খুব বেশি কিছু বলতে পারব না, বলতে চাইও না। একজন শিল্পীর এত জটিল বিষয়ে কথা না বলাই শ্রেয় মনে করি’। দুই দেশের সংস্কৃতি ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে ফারিণের জবাব ছিল স্পষ্ট ও আত্মমর্যাদাপূর্ণ।

তিনি বলেন, ‘দেখুন, এটা খুব হাইপোথেটিক্যাল ভাবনা। কোনো দিন যা হওয়ার নয়, এ রকম চিন্তা করতেও চাই না। আমি আমার দেশ নিয়ে যথেষ্ট গর্বিত। গর্ব করার কারণও আছে’।

গর্বের কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার দেশের মুক্তিযুদ্ধ আমাকে গর্বিত করে। আমরা অনেক কষ্টে স্বাধীন হয়েছি। মুক্তিযুদ্ধ আমাদের রক্তে, ইতিহাসে, ঐতিহ্যে। আলাদা দুটো দেশ মানেই আমরা আলাদা নই। এখনো আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারছি, কাজ করতে পারছি। দুই দেশের স্বার্থ বজায় রেখে সুস্থ আদানপ্রদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

গত ২৩ অক্টোবর নতুন প্রজেক্টের শুটিংয়ের জন্য কলকাতায় যান তাসনিয়া ফারিণ। সেখানে তার দেখা হয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। তাদের একসঙ্গে কলকাতার সিনেমায় কাজের গুঞ্জনও ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কেউই। কয়েক দিনের মধ্যেই দেশে ফেরার কথা জানিয়েছেন ফারিণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১০

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১১

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১২

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

১৩

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৪

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৫

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

১৬

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১৭

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১৮

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১৯

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

২০
X